শনিবার ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৭:২৯ এ.এম

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব ছবি: সংগৃহীত

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেরিফয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করে ঢাবি ছাত্রশিবিরের এই সাবেক সভাপতি।

মুহূর্তেই ভাইরাল হওয়া ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র বলেন-

‘ইসলামোফোবিক সেকুলাররা বলতে চাইতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে উঠতেছে। 

আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতদের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠতেছে। 

বাঙালি মুসলমান কৃষকের সন্তানদের জনপদ, যাদের পূর্বপুরুষরা ১৯১১ সালে ‘বঙ্গভঙ্গ রদ’ হওয়ার কারণে মনে কষ্ট পেয়েছিল। 

ব্রিটিশ আর কলকাতার কলোনিয়াল হ্যাংওভার কাটাইয়া এই জেনারেশান এখন ঘরে ফেরা শুরু করছে। সামনে ঈদের দিন আসবে ইনশাল্লাহ।’

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসলাম বাংলাদেশের মানুষের জন্য শুধু ধর্মই নয়, এটি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আত্মপরিচয়ও। সাধারণত একটি দেশ বা জাতি কিছু কমন পরিচয়ের মাধ্যমে একটা কালেক্টিভ আইডেন্টিটি গড়ে তোলে। আমাদের ক্ষেত্রে বাংলা ভাষা আর ইসলাম ধর্ম হলো সেই কমন বৈশিষ্ট্য’।

মির্জা গালিব লেখেন, ‘আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্যের বিপরীতে আমরা যদি আমাদের স্বাতন্ত্র্য, স্বাধীনতা, ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। ইসলামী শিক্ষার প্রশ্ন তাই একই সাথে ধর্মীয় প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশ্ন এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন।

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি আমাদের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস এবং বিশেষ করে এই ভূখণ্ডের মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল ইতিহাস না শিখাই— তাহলে দীর্ঘমেয়াদে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’। 

শিক্ষা ব্যবস্থার ত্রুটি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মাদ্রাসা ব্যবস্থায় ইসলামের আকীদা, ফিকহ যেভাবে পড়ানো হয়, ইতিহাস সেভাবে পড়ানো হয় না। স্কুল সিস্টেমে ইসলামী শিক্ষার সিলেবাস এবং শিক্ষকের গুণগত মান—দুইটাতেই সমস্যা আছে।

এই দুই ক্ষেত্রেই ইসলামী শিক্ষাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়—সেটা আমাদের রাজনৈতিক কর্তব্যের লিস্টের একেবারে উপরে থাকা উচিত’।

ঢাকার বার্তার/রাজা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা