রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার আহ্বান

নিজস্ব প্রতিবেদন ২৮ অক্টোবার ২০২৪ ০৫:০৩ পি.এম

শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার আহ্বান ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, একটি কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুধাবন করে তা পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিয়ে ইউজিসিতে সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক সম্মানের। ক্লাসরুমে ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে। শ্রেণি কক্ষে শিক্ষার্থীরা কী চাচ্ছে শিক্ষকদের সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, এখনকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তিনি শিক্ষার্থীদের ভালোভাবে বোঝা, তাদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে শিক্ষকদের পরামর্শ দেন।

প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষাকে কেন্দ্রে রাখতে হবে। দক্ষ শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকতার ব্রত নিয়ে শিক্ষকদের কাজ করতে হবে।

প্রফেসর আনোয়ার হোসেন বলেন, হিট প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার রূপান্তর ঘটবে। গুণগত শিক্ষার সীমাবদ্ধতা দূর ও সমাজের চাহিদা এই প্রকল্প থেকে পূরণ করা যাবে। 

তিনি শিক্ষকদের জাতি গঠনে অনবদ্য ভূমিকা রাখা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

মো. হাসান মারুফ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য হিট প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সরকারের বিধি-বিধান মেনে চলা এবং প্রকল্পের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে ও উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসির যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ নাজমুল ইসলামসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কর্মশালায় দেশের ১০৬ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও মনোনীত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা হবে। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরবর্তী করণীয় নির্ধারণে ইউজিসি এই কর্মশালা আয়োজন করেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা