নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৫ ০৬:০১ এ.এম
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান (পুরুষ) ও আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রী)। ফলাফল শনিবার রাতে সিনেট ভবনে ঘোষণা করা হয়।
ভোটের ফলাফলে দেখা গেছে, ভিপি আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩,৩৩৪ ভোট। জিএস মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট। এজিএস ফেরদৌস আল হাসান পেয়েছেন ২,৩৫৮ ভোট এবং এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩,৪০২ ভোট।
ভিপি আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের বাসিন্দা। জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক। তিনি জুলাই আন্দোলনের প্রথম থেকে সক্রিয় ছিলেন এবং আন্দোলনের পর ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।
জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা। মাজহারুল ইসলামের পরিবারে তার পিতা ইসলামী ব্যাংকের কর্মকর্তা। পড়াশোনার পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এবং ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য।
এজিএস ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। তিনি পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা। স্কুল ও কলেজ জীবন থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি জুলাইয়ের অভ্যুত্থানসহ বহু আন্দোলন ও সেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন ফেরদৌস। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে সক্রিয়।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন। ভোটের হার প্রায় ৬৭–৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভিপি পদে ৯ জন ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের জন্য ১০টি হলের মধ্যে ৫৯টি পদে কোনো প্রার্থী ছিলেন না, ৬৭টি পদের জন্য একজন করে প্রার্থী থাকায় মোট ২৪টি পদে ভোট নেওয়া হয়। ২১টি হলে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ঢাকার বার্তা/রাজা
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা