রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

শেষ হলো জাকসুর ভোট গণনা

নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২৩ এ.এম

শেষ হলো জাকসুর ভোট গণনা ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মতে, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় এত সময় লেগেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান জানান, দুপুর ২টার মধ্যে গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন।

নির্বাচনে অংশ নেয় আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোট শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি সংগঠন নির্বাচন বর্জন করে। তাদের মধ্যে ছিল প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’, এছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

মোট ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান—এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছিল।

হলভিত্তিক ছাত্র ভোটারের সংখ্যা ছিল—আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর হলে ৭৩৫, নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা