রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন ০৪ ডিসেম্বার ২০২৪ ০৮:১৮ এ.এম

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউজিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

জিআইজেডের প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যান তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় জিআইজেডের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’, কিক মেকস দা ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবিলিটি চেয়ার’ স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এ খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার  প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।

জিআইজেড প্রতিনিধি দল উচ্চশিক্ষা প্রকল্পসমূহ বাস্তবায়নে ইউজিসির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদানের জন্য ইউজিসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়া, জিআইজেড কর্তৃক বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা