নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৫ ০৪:৫২ এ.এম
ছবি: সংগৃহীত
আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম চালু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
নতুন নিয়মে বাংলা দ্বিতীয় পত্রে বড় পরিবর্তন এসেছে রচনামূলক অংশে। অনুবাদ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে; আগে এই অংশে ১০ নম্বর বরাদ্দ ছিল। তার পরিবর্তে সংবাদ প্রতিবেদন রচনার জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন রচনামূলক অংশে ছয়টি বিষয় থাকবে— অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ, ভাবসম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ।
আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সেই ১০ নম্বর যুক্ত করা হয়েছে বহুনির্বাচনী অংশে। ফলে এখন এমসিকিউ প্রশ্ন থাকবে ২৫টি, প্রতিটির মান ১। ব্যবহারিক অংশে মোট ২৫ নম্বর থাকবে, যার মধ্যে থাকবে যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রস্তুতি ও মৌখিক পরীক্ষা।
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়েও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে— ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টি। পরীক্ষার্থীদের ১০টির উত্তর দিতে হবে, তবে অন্তত এক অংশ থেকে চারটি প্রশ্ন বাধ্যতামূলক। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, যার মধ্যে ৫টির উত্তর দিতে হবে; প্রতিটি অংশ থেকে অন্তত দুটি করে। পাশাপাশি থাকবে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এই নতুন কাঠামো কার্যকর হবে। একই নিয়ম দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষাতেও অনুসরণ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে বোর্ড।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা