শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বোরো আবাদ ব্যাহতের আশঙ্কা, নেত্রকোনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

নিজস্ব প্রতিবেদন ১৪ ডিসেম্বার ২০২৪ ০১:৪৭ এ.এম

বোরো আবাদ ব্যাহতের আশঙ্কা, নেত্রকোনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক ছবি: সংগৃহীত

নেত্রকোনায় বোরো আবাদের জন্য সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা বসালেও চুরি ঠেকাতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এতে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জেলায় ১০৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৬ লাখ ৩৩ হাজার গ্রাহকের জন্য ২৯ হাজার ৫১১টি ট্রান্সফরমার রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে সেচকাজে ১৬ হাজার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কিন্তু কিছুদিন পর পর এসব ট্রান্সফার চুর হয়ে যাচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। গত ১০ ডিসেম্বর পূর্বধলার বাড্ডা গ্রামের কৃষক মো. মুখলেছুর রহমান খান, নাজিম উদ্দিন খান, এনায়েত খান ও জাকির আহম্মেদ খানের চারটি ট্রান্সফরমান চুরি হয়ে যায়। 

ঐ গ্রামের কৃষক মুখলেছুর রহমান খান জানান, গত ১০ ডিসেম্বর গভীর রাতে তাদের চারটি ট্রান্সফরমান চুরি হয়ে যায়। পরদিন ভোরে গিয়ে দেখা গেছে খুঁটি থেকে ট্রান্সফরমারের খোলস নিচে পড়ে আছে। ভেতরের তারসহ যন্ত্রপাতি নিয়ে গেছে।

বাড্ডা গ্রামের কৃষক হাবিবুর রহমান খান বলেন, কয়েক দিন পর পরই ট্রান্সফরমান চুরি হয়। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, এভাবে কৃষকদের ট্রান্সফরমার চুরি হলে বোরো জমিতে সেচের সমস্যা হবে। যথাসময়ে বোরো চাষ করতে পারবেন না কৃষকরা। চুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী, পল্লী বিদ্যুৎ সমিতি ও কৃষি বিভাগের তৎপরতা বৃদ্ধির জন্য তিনি আহ্বান জানান।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাদের হিসাব অনুযায়ী গত এক বছরে জেলায় ১০৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

নেত্রকোনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১