নিজস্ব প্রতিবেদন ১১ ডিসেম্বার ২০২৪ ০১:৪৭ এ.এম
ছবি: সংগৃহীত
জামালপুরে সরিষাবাড়ীতে বহিরাগতদের দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা মাদ্রাসায় পরীক্ষা দিতে যায়। এ সময় ৯ম শ্রেণির কক্ষে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীরা আয়া আঞ্জুমান আরাকে ক্লাসরুম পরিষ্কার করতে বলে। কিন্তু আয়া ক্লাসরুম পরিষ্কার করতে অনীহা প্রকাশ করে। পরে এ নিয়ে আয়া ও শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আয়া আঞ্জুমানারার স্বামী ও ওই মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলী বিষয়টি শুনে শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার বউ এসব করতে পারবে না।’
পরে এ নিয়ে শিক্ষক রমজান আলীর ওপর ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। পরে রমজান আলী ফোন করে বহিরাগত লোকজন এনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করায়। এতে আহত হন মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন, ৯ম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন, শাকিল, সোহানসহ অন্তত ১০ জন। পরে খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহত শিক্ষার্থী আল-আমিন, শাকিল ও সোহান জানান, আয়া মাদ্রাসায় আসেন না, আসলেও তার সঙ্গে কথা বলা যায় না। আয়া আঞ্জুমান আরাকে খালা ডাকলে তিনি রেগে যান। তাকে ম্যাডাম ডাকতে বলেন। কিছু বলতে গেলে তার স্বামী রমজান স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। আয়াকে কক্ষ পরিষ্কার করতে বলায় বহিরাগত লোকজন এনে তারা আমাদের মারধর করেছে।
মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন বলেন, আঞ্জুমান আরা এবং তিনি একইসঙ্গে চাকরি নিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত দায়িত্ব পালন করলেও আয়া অনুপস্থিত থাকেন। শুধু মাস শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন তুলে নেন। আয়ার কাজগুলোও আমাদেরই করতে হয়। বহিরাগত লোকজন এনে ছাত্রদের ওপর হামলার সময় প্রতিবাদ করায় আমাকেও মারধর করে।
অভিযুক্ত শিক্ষক রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে স্ত্রীকে নিয়ে চলে যান।
মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আইয়ুব আলী বলেন, আয়া আঞ্জুমান আরা ও তার স্বামী রমজান আলীকে অফিসিয়ালভাবে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হননি। বরং বিভিন্ন সময় দলীয় প্রভাবে হুমকি-ধমকি এবং বহিরাগত লোকজন নিয়ে শিক্ষক-কর্মচারীদের নানাভাবে লাঞ্ছিত করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, হামলা-মারধরের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর আগেও অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩