নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০৩:১৭ পি.এম
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে নাসিমা আক্তার নামে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। নিজের আর্থসামাজিক সঠিক তথ্য গোপন করে ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের এ ইউপি সদস্য এমন কাণ্ড করেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য সুবিধাভোগীদের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। যে নিয়মে অভিযুক্ত নারী ইউপি সদস্য কোনোভাবেই মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতা পাওয়ার যোগ্য নন।
অসহায় হতদরিদ্র মায়ের জায়গায় সব তথ্য গোপন করে নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ী গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা আক্তার।
এ ব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগ স্বীকার করে কালবেলাকে জানান, ইউপি সদস্য হয়ে কাজটি করা তার ঠিক হয়নি। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয় সেটাই মেনে নেব।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন কালবেলাকে জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীর ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩