শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মারধর করে বৃদ্ধ বাবা-মাকে বের করে দেন ছেলে

নিজস্ব প্রতিবেদন ০৭ ডিসেম্বার ২০২৪ ০১:৫৩ এ.এম

মারধর করে বৃদ্ধ বাবা-মাকে বের করে দেন ছেলে ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে বাড়িছাড়া বৃদ্ধ হোসেন মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগম। ছেলে রাশেদ মিয়া তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বসতঘরে ঝুলিয়ে দেন তালা। স্ত্রীকে নিয়ে রাশেদের দখলে এখন ওই ঘর। এ অবস্থায় প্রাণভয়ে আছেন হোসেন মিয়া ও আয়েশা বেগম। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে।

গত ১৭ অক্টোবর পুলিশ সুপারের কাছে বাড়িতে ফিরতে লিখিত আবেদন করেন আয়েশা বেগম। ওই আবেদনে এলাকার উচ্ছৃঙ্খল লোকদের নিয়ে অত্যাচার-নির্যাতন করার অভিযোগ করেন ছেলে রাশেদের বিরুদ্ধে। এর আগেও আয়েশা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন ছেলের বিরুদ্ধে। মামলায় গত ৩০ সেপ্টেম্বর রাশেদকে কারাগারে পাঠানো হয়।

ওই দিনই রাশেদের স্ত্রীর ভাই পাশের ঘাটিয়ারা গ্রামের রায়হান মোল্লা, কোড্ডা গ্রামের ফিরোজ মিয়া, নিয়ামত উল্লাহ, দমিয়া, সোহাগ মিয়া, রেজ্জেক মিয়া, সাচ্চু মিয়া, মনির মিয়া, রহমত আলী, মিরাজ মিয়া, বিশাল, রোকসানা বেগমসহ আরও কয়েকজন আয়েশা বেগম ও তার স্বামী হোসেন মিয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর তালা দেন বসতঘরে। এরপর হোসেন মিয়া স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান। তবে বাড়িতে ফিরলে ছেলে ও সহযোগীদের হাতে প্রাণ হারানোর আশঙ্কা করছেন তারা।

এবারও রাশেদ মিয়া (৪৮) ও তার স্ত্রী রোকসানা বেগমের (৩৮) বিরুদ্ধে গত ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আয়েশা বেগম বাদী হয়ে অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, হোসেন মিয়া-আয়েশা দম্পতির চার ছেলের মধ্যে রাশেদ ছাড়া বাকি তিনজন প্রবাসে থাকেন। রাশেদ স্ত্রীর সলাপরামর্শে সম্পত্তির হিস্যা বুঝে লিখে নেন বাবার কাছ থেকে। কিন্তু সেই সম্পত্তি মাদক সেবন ও জুয়া খেলে বিক্রি করে দেন। এরপর টাকার জন্য আবারও মা-বাবাকে অত্যাচার-নির্যাতন করতে থাকেন। এদিকে বৃদ্ধের অন্য ছেলেরা বিদেশ থেকে দুই লাখ টাকা পাঠান। এখন এই টাকা নেওয়ার জন্য তাদের মারধর করেন প্রতিনিয়ত।

সরেজমিন গত বৃহস্পতিবার কোড্ডা গ্রামে দেখা যায়, হোসেন মিয়ার বসতঘরে তালা মারা। বাড়িতে রাশেদের স্ত্রী রোকসানা আছেন। তবে অভিযোগ উঠেছে, এসব ঘটনায় সমাজের মাতবর শ্রেণির লোকেরা ছেলে রাশেদের পক্ষ নিয়েছেন।

আরও জানা গেল, রাশেদ বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে পাশের ঘাটিয়ারা গ্রামে শ্বশুরবাড়িতে ঘর উঠিয়ে বসবাস শুরু করেন। পরে নিজের বাড়িতে ফিরে এখানেও ঘর উঠিয়ে থাকেন। এর মধ্যে হোসেন মিয়া তার স্ত্রী ও অন্য পাঁচ সন্তানের নামে বাকি সম্পত্তি সমবণ্টন করে লিখে দেন। এতে রাশেদ ক্ষুব্ধ হন। তবে রাশেদের স্ত্রী রোকসানা বেগমের দাবি, সব সম্পত্তি তার স্বামীর অর্জিত। তবে দলিল মা-বাবার নামে করা। ফলে চুরি করে অন্য ছেলেদের নামে দলিল করে দিয়েছেন তারা।

মাঞ্জু খলিফা নামে এক প্রতিবেশী জানান, হোসেন মিয়া ছেলে রাশেদকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। আর বাকি তিন ছেলের নামে সম্পত্তি দলিল করে দেন। আবার ছেলের জেলে যাওয়া নিয়েও তাদের মারামারি হলে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে পুলিশ তাদের বাড়িতে ফিরিয়ে এনে ঘরের তালা খুলে থাকার ব্যবস্থাও করে দেয়। কিন্তু এখন কেন তারা বাড়িতে থাকতে পারছেন না, তা বলতে পারব না।

গ্রামের মাতবরদের বিরুদ্ধে অভিযোগ করে কোড্ডা গ্রামের রাকিবুল ইসলাম বলেন, গ্রামের সরদাররা কয়েকবার মিটিং করেও কোনো সমাধান দিতে পারেননি। মা-বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। ওই গ্রামের সরদাররা অন্যায় করছে। এ জন্য তারা দায়ী।

জানতে চাইলে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের জানাতে হবে। বিষয়টি আবার খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১