নিজস্ব প্রতিবেদন ১০ ডিসেম্বার ২০২৪ ০১:৩৬ এ.এম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের বিবাদ থামাতে গিয়ে হামলায় বাদশা মোল্যা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাদশা মোল্যাসহ ৭ জন আহত হয়েছেন।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের দীঘলগ্রামে এ ঘটনা ঘটেছে।
এ সময় দুপক্ষের মধ্যে চলমান ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে বাদশা মোল্যা নামে একজন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বিক্ষুব্ধ গ্রামবাসী। এ ঘটনায় দীঘলগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৃত বাদশা মোল্যার ভাই মিরাজ মোল্যা জানান, পূর্বশত্রুতা ও গরু চুরির ঘটনা নিয়ে দীঘলগ্রামের বাহারুল মোল্যা ও রহিম মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বাহারুলের স্ত্রী রীনা খাতুনের সঙ্গে রহিম মোল্যার পরিবারের নারীদের মধ্যে ঝগড়া ও বাকবিতণ্ডা চলতে থাকে। এ সময় বাদশা মোল্যাসহ তাদের পরিবারের সদস্যরা বাহারুল ও রহিমের পরিবারের ঝগড়া থামানোর চেষ্টা করতে থাকে।
তিনি আরও বলেন, ঝগড়ার মধ্যে হঠাৎ প্রতিপক্ষরা হামলা চালিয়ে রহিম মোল্যা (৫০), তার ছেলে টিপু মোল্যা (৩৫), টিটুল মোল্যা (৩২), মিটুল মোল্যা (৩০) ও একই গ্রামের নুর ইসলাম (৩২), মজনু মোল্যা (৪৫) ও বিল্লাল হোসেন (৩৫) বাদশা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে আহত বাদশাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান বাদশার ভাই মিরাজ মোল্যা।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, এ ঘটনায় এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দীঘলগ্রামে হামলা ও মৃত্যু-পরবর্তী ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১