নিজস্ব প্রতিবেদন ০৯ নভেম্বার ২০২৪ ০৬:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), সাজ্জাদুর রহমান (৩৫), নজরুল ইসলাম (৫০) ও জলিল হোসেন (৪৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিদ্দিক হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের সঙ্গে জড়িত দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার ওই গ্রামের একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল হোসেনের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান।
কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী বলেন, একটি নির্বাচনী কমিটি গঠন নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি ভাবতে পারিনি এ রকম ঘটনা ঘটবে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩