নিজস্ব প্রতিবেদন ২৩ অক্টোবার ২০২৪ ০২:০১ পি.এম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমেদ সনি ও ছাত্রলীগ কর্মী মোস্তাকিম আহমেদকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা তাদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেন। পরে সেনাবাহিনীর একটি টিম তাদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করলে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২২ সালের ৭ অক্টোবর ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাত সাড়ে ৯টার দিকে দুজনকে কুপিয়ে আহত করা হয়। সে সময় প্রতিপক্ষের ধাওয়ায় প্রাণ বাঁচাতে গিয়ে সদর উপজেলার নগর বাথান এলাকায় দুর্ঘটনায় আহত হন তিন শিক্ষার্থী। পরে তাদের কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদ ও তার অনুসারী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সমরেশ বিশ্বাস।
তৎকালীন প্রশাসন এটিকে সড়ক দুর্ঘটনা বলে জানায়। তবে নিহতদের শরীরে আঘাত দেখে স্বজনদের ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা না নিলে ২০২২ সালের ১২ অক্টোবর নিহত কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন।
ওই মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমেদ সনি এবং অন্যান্য নেতাকর্মীসহ ২০ জনকে আসামি করা হয়। তবে সনি জামিনে মুক্ত ছিলেন বলে জানা গেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১