নিজস্ব প্রতিবেদন ২৬ এপ্রিল ২০২৫ ০৩:৩৫ পি.এম
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ২৪ সালের গণহত্যাকারী আওয়ামী লীগের নির্মম ও নিষ্ঠুর পতনের পর আমরা ভেবেছিলাম সমাজ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে কিন্তু তা হয়নি। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তারা গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল না। তারা সুযোগ সন্ধানী ও স্বার্থপর হিসেবে পরীক্ষিত নেতাদের দূরে ঠেলে দিচ্ছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দ্রুত রাষ্ট্র সংস্কার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা বরদাস্ত করা হবে না। নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা ও কালক্ষেপণ করা হবে ততই দেশের সংকট বাড়বে।
তিনি আরও বলেন, হাসিনার মতো জুলুম, নির্যাতন, খুন, গুম ও গণহত্যার মতো রাষ্ট্র আর চাই না। আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে জুলুম-নির্যাতন থাকবে না। কথা বলার অধিকার থাকবে। জনবিরোধী নেতা থাকবে না। চাঁদাবাজ, টেন্ডারবাজ থাকবে না। জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাই মিলে ন্যায় ভিত্তিক সমাজ গড়তে সাম্য, মানবিক মর্যাদা ও শোষণবিহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এক কাতারে শামিল হতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কাউকে রেহাই দেবে না।
তিনি বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য টাকা নিচ্ছেন, ডামি এমপিদের জামিন দেওয়ার ব্যবস্থা করছেন, উপদেষ্টাদের কেউ কেউ আছেন যারা আওয়ামী লীগের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন, এমনটি করা হলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এজন্য সবাইকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
গণঅধিকার পরিষদের হরিণাকুণ্ডু উপজেলার আহ্বায়ক আমর বিন মারুফ জিতুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিল্টন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সুমন কবির, ঝিনাইদহ শাখার সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রকিবুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সভা পরিচালনা করেন পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মকলেচুর রহমান টোকন মিয়া।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩