নিজস্ব প্রতিবেদন ০৩ এপ্রিল ২০২৫ ০৪:০২ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের শয্যায় শুয়ে কাতরাচ্ছে ছোট্ট একটি শিশু। হাতে স্যালাইন লাগানো। কপালে ছোপ ছোপ রক্তের দাগ। হাতেও দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়া রক্ত। দুই চোখ বন্ধ।
মাঝেমধ্যে এক চোখ কোনোমতে খুলতে পারলেও অপর চোখ খুলতে পারছে না তীব্র যন্ত্রণায়। এক চোখ খুলে কিছুক্ষণ পর পর ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকায়। বিড়বিড় করে কারও সন্ধান জানতে চায়। আবার চোখ বন্ধ করে ফেলে। শয্যায় শুয়ে কাতরানো শিশুটির নাম আরাধ্য বিশ্বাস।
বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক বাস ও মাইক্রোবাসের মধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। একই দুর্ঘটনায় তার বাবা দিলীপ বিশ্বাস (৪৩), মা সাধনা বিশ্বাস (৩৭) ও মামা আশীষ মন্ডল (৫০) ঘটনাস্থলেই মারা যান।
৬ বছরের ছোট্ট আরাধ্য এখনও জানে না যে তার মা-বাবা আর বেঁচে নেই। দিলীপ বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস দম্পতির একমাত্র কন্যা আরাধ্য বিশ্বাস। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপার গোয়ালিয়া গ্রামে। ঈদের ছুটিতে তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত দিলীপ বিশ্বাসের বন্ধু ও হিন্দু, বৌদ্ধ কল্যান ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক শোভন কুমার কাজল বলেন, দিলীপ বিশ্বাসের বাড়ি আমাদের একই গ্রামে। সে গাজীপুরে একটি বায়িং হাউজের ব্যবসা করত। ঈদের বন্ধে তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।
একই দুর্ঘটনায় আহত আরাধ্য বিশ্বাস ছাড়াও অজ্ঞাত আরেকজন তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। হাসপাতালে আনার পর জ্ঞান ফেরে আবার চলে যায়। আঘাতের ধরন ও বিস্তারিত জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, দুজনই ব্রেনে আঘাত পেয়েছেন। শিশুটির অবস্থা ভালো না। অজ্ঞাত মেয়েটিকে আইসিইউতে চিকিৎসায় দেওয়া হচ্ছে। তার জ্ঞান একবার ফেরে আবার চলে যায়।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১