শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিমান্ডের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন ১০ ডিসেম্বার ২০২৪ ০১:৪৭ এ.এম

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিমান্ডের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে রিমান্ডের হুমকি দিয়ে আরমান হোসেন নামে এক আসামির পরিবার থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সোনাগাজী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেনের বিরুদ্ধে। রোববার (৮ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী থানায় করা এক মামলার সম্পৃক্ততার অভিযোগে আরমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়ার ছেলে আরমান হোসেন ও পাশ্ববর্তী বাড়ির একরামুল হকের মেয়ে জাহারা আক্তার জুথীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকা পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) জুথির মা সেলিনা বেগম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তারই প্রেক্ষিতে প্রেমিক যুগলকে উদ্ধারে আরমানের বন্ধু আল আমিন ও সাখাওয়াতের সহযোগিতা চান সোনাগাজী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফ হোসেন। শনিবার (৭ ডিসেম্বর) তাদের নিয়ে ঢাকার পল্লবী থানা এলাকায় গিয়ে আরেক বন্ধু আরমানকে ডেকে আনেন এসআই শরীফ। পরে বন্ধু আরমানকে সেখানে বেধড়ক মারধর করে প্রেমিক যুগলকে পুলিশের হাতে তুলে দিতে চাপ প্রয়োগ করেন পুলিশের এ কর্মকর্তা। একপর্যায়ে বন্ধু আরমান তাদের অবস্থান সম্পর্কে জানাতে ব্যর্থ হলে তাকে আটক করে ঢাকা থেকে সোনাগাজী থানায় নিয়ে আসা হয়।

আল আমিন নামে তাদের এক বন্ধু বলেন, “এসআই শরীফ আমাদের বন্ধু আরমান ও তার প্রেমিকা জুথির অবস্থান জানতে সহযোগিতা চেয়ে আমাকে ও সাখাওয়াতকে সোনাগাজী থেকে ঢাকায় নিয়ে যায়। আগে থেকে ঢাকায় অবস্থান করা আমাদের অন্য এক বন্ধু আরমানকেও সেখানে ডেকে আনেন তিনি। পরে পল্লবী থানায় নিয়ে তার কাছে পালিয়ে যাওয়া বন্ধু আরমান ও প্রেমিকার অবস্থান জানতে চান। কিন্তু আরমান তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় এসআই শরীফ তাকে মারধর শুরু করেন। তাকে চড়-থাপ্পড়, লাথি ও লাঠি দিয়ে আঘাত করে আহত করে পরে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে। সহযোগিতা চেয়ে ডেকে নিলেও পরবর্তীতে আবার সোনাগাজী থানায় আমাদের আসামি করে মামলা হয়েছে জেনে অবাক হয়েছি।”

এ ব্যাপার গ্রেপ্তার আরমানের বড় ভাই আরাফাত হোসেন বলেন, “আমার ভাই ঢাকার একটি মোবাইল দোকানে চাকুরি করেন। পুলিশ সহায়তার কথা বলে ডেকে এনে আমার নিরপরাধ ভাইকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। ঢাকা থেকে সোনাগাজী নিয়ে আসার পর আমার ভাই অসুস্থ হয়ে পড়লে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এসআই শরীফ ভাইকে রিমান্ডে নেওয়ার হুমকি দিয়ে দুই দফায় আমার কাছ থেকে ৩২ হাজার টাকা নিয়ে গেছে।”

তিনি বলেন, “সোমবার (৯ ডিসেম্বর) আমার ভাইয়ের সঙ্গে কারাগারে দেখা করেছি। পুলিশের মারধরের কারণে আরমান ঠিকমতো হাঁটতেও পারছে না। আমার নিরপরাধ ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি চাই।”

সহায়তার কথা বলে ডেকে নিয়ে মামলা ও পরবর্তীতে গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফ হোসেন বলেন, “সোনাগাজীর এএসপি (সার্কেল) তসলিম হুসাইনের নির্দেশে আমি সবকিছু করেছি।  আরমানকে ঢাকা থেকে ৭ ডিসেম্বর নিয়ে এসেছিলাম। পরদিন ৮ ডিসেম্বর সোনাগাজীর সার্কেল এএসপির নির্দেশে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মামলা নিয়েছেন।”

রিমান্ডের হুমকি দিয়ে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এ অভিযোগ মিথ্যা।”

এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, “আরমান হোসেন ও জাহারা আক্তার জুথিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তাকে (বন্ধু আরমান) গ্রেপ্তার করা হয়েছে। মারধরের বিষয়টি সত্য নয়। ঢাকা থেকে আনার পরও মারধরের বিষয়টি আমার চোখে পড়েনি।”

মামলার তদন্তকারী কর্মকর্তার অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, “এ ব্যাপারে আমাকে কেউ অবগত করেনি। আসামি পক্ষের লোকজন নিজেদের বাঁচাতে সত্য-মিথ্যা মিলিয়ে অনেক কথা বলেন। টাকা আদায়ের বিষয়টিও সেরকম মনে হচ্ছে। তারপরও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১