নিজস্ব প্রতিবেদন ৩১ মার্চ ২০২৫ ১০:৫৯ এ.এম
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রোমান হাওলাদার (৪২) ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভেদরগঞ্জ থানা পুলিশ মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লাকে (২৩) ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়া দুজন উপজেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল অফিসের সামনের গলিতে দুই যুবক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় রোমান হাওলাদার অপরিচিত দুই যুবকদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে এখানে কেন প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ নিয়ে কথাকাটাকাটি হয়। পরে অভিযুক্ত দুই যুবক রোমানকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা।
নিহত রোমান হাওলাদারের মামা শামসুল আলম বলেন, আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। হঠাৎ ডাক চিৎকার শুনে গিয়ে দেখি রোমানকে দোকানে শোয়ানো অবস্থায় রাখা আছে। সিগারেট খাওয়া নিয়ে ওই দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির জেড়ে রোমানকে মারধর করা হয়। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি তার হত্যার বিচার চাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩