নিজস্ব প্রতিবেদন ১৮ এপ্রিল ২০২৫ ০৬:৪৫ এ.এম
ছবি: সংগৃহীত
দিনাজপুর খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির দুটি কক্ষে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আলু মজুদ করেছেন। এতে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠ সংলগ্ন টিনশেডের দুটি কক্ষে মেঝে জুড়ে আলু রাখা হয়েছে। স্কুলের বারান্দাতেও রাখা রয়েছে বস্তাভর্তি আলু। শ্রেণিকক্ষের বসার ব্রেঞ্চগুলো একপাশে সরিয়ে রাখা হয়েছে, ফলে শ্রেণিকক্ষগুলো পাঠদানের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।
স্থানীয়রা জানান, ঈদের ছুটির সময়ে তোফাজ্জল হোসেন শাহ নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি স্কুলের শ্রেণিকক্ষে আলু সংরক্ষণ করেন। ঈদের ছুটি শেষে স্কুল খোলার পরও তিনি আলুগুলো না সরানোয় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসতে না পেরে বাধ্য হয়ে ক্লাস না করে বাড়ি ফিরে যাচ্ছে।
স্কুল শিক্ষার্থী রাকিব ইসলাম বলেন, আমরা স্কুলে আসি কিন্তু ক্লাস হয় না। ক্লাস রুমে আলু রাখার কারণে আমরা ক্লাস করতে পারছি না। হাজিরা দিয়েই ফিরে যেতে হচ্ছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কার অনুমতিতে স্কুলের শ্রেণিক্ষকে আলু রাখা হলো এটা তদন্ত করলে বুঝতে পারবেন। শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না ঘুরে চলে যাচ্ছে। প্রধান শিক্ষক তো কিছুই বলে না আমাদের কি করার।
এবিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন আলী বলেন, স্কুল বন্ধের সময় তিনি শ্রেণিকক্ষে আলু রেখেছেন। তাকে একাধিকবার অনুরোধ করলেও আলু সরাননি। পুনরায় অনুরোধ করব। তাতেও কাজ না হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।
খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে ইতোমধ্যেই আলু অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১