নিজস্ব প্রতিবেদন ১০ ডিসেম্বার ২০২৪ ০১:৪৩ এ.এম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র। অর্থঋণ আদালতের মামলায় তার ৪০ বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি হলো। দীর্ঘ সময় তাকে কাটাতে হয়েছে আদালতে। দেশের সর্বোচ্চ আদালত সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ২০ লাখ টাকা খরচা প্রদান করতে ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে এই অর্থ হরেন্দ্রনাথকে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে বলেছে আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। তিনি বলেন, সোনালী ব্যাংক হরেন্দ্রনাথকে অহেতুক হয়রানি করতে মিথ্যা মামলা করে। ইচ্ছে করে মামলাটি দীর্ঘসূত্রিতার সৃষ্টি করা হয়েছিল। আমাদের দেশে ভুয়া ও মিথ্যা মামলা এমনভাবে হচ্ছে, এসব মামলা বন্ধ করার জন্য ক্ষতিপূরণের আদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
রায়ে সন্তোষ প্রকাশ করে হরেন্দ্রনাথ বলেন, এ মামলা চালাতে গিয়ে ১৪ বিঘা ফসলি সম্পত্তি চলে গেছে। ভিটে-মাটি চলে গেছে। আদালতের রায়ে আমি আজ পরিত্রাণ পেলাম।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৮ সালে ক্যাশিয়ার হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক যাত্রাবাড়ী শাখা। দোষী সাব্যস্ত করে সমুদয় অর্থ ফেরত দেওয়ার আদেশ দেয় আদালত। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। ১৯৯২ সালের ১৯ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত আপিল গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ বাতিল করে। ঐ রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক ২০১৯ সালে আপিল করে। ২০২২ সালের ২৯ আগস্ট এ আপিল খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ব্যাংক কর্তৃপক্ষ। শুনানি শেষে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেয় আপিল বিভাগ।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা