শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘সবাইকে সমান অধিকার দিয়ে একটি সংবিধান তৈরি করব’

নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫৬ পি.এম

‘সবাইকে সমান অধিকার দিয়ে একটি সংবিধান তৈরি করব’ ছবি: সংগৃহীত

আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে সমান অধিকার দিয়ে একটি সংবিধান তৈরি করব বলে মন্তব্য করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জামায়াতে ইসলামীর নেতা শামীম সাঈদী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাঈদী ’৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদে গিয়ে দেখলেন সংসদ সদস্যদের মাথা নিচু করে সংসদে প্রবেশ করতে হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আইন সংসদে উত্থাপন করলে সে আইন সংসদে পাস হয়। এখন আর সংসদে মাথা নিচু করে ঢুকতে হয় না। আপনারা কি সাঈদীর মতো লোক সংসদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চান? তাহলে জামায়াতে ইসলামী একমাত্র পারে এসব লোক সৃষ্টি করতে।

আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, এই এলাকার মানুষ এতটাই নির্যাতিত, এখানে যদি নির্যাতিত কারা হাত তুলতে বলা হয় প্রত্যেকে হাত তুলবে। কারণ শুধু মামলা দিয়ে নয়, ঘরবাড়িও তারা ভেঙে দিয়েছে আমাদের। তবে প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। আমরা প্রতিশোধ নেব আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে। ধ্বংসের মাধ্যমে নয়। সেই সুদিন আসবে। সেই সুদিনের জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাইকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠিয়ে কোরআন ও সুন্নাহকে সংবিধানের মধ্যে সংযোজন করে তারপর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনগরের ১২টি ইউনিয়ন থেকে মিছিলসহ জামায়াত, যুব ও শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইদ হাসান বুলবুল, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মো. ওমর ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাঈনুদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা প্রমুখ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১