নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৫ ০১:০৩ এ.এম
সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিন দলটি দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বরিশাল মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিলেট মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, খুলনা মহানগরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসব দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলাতেও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার