সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই দফায় ভাঙা হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি

নিজস্ব প্রতিবেদন ১৬ আগষ্ট ২০২৫ ০৭:৪০ এ.এম

দুই দফায় ভাঙা হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ও শনিবার সকালে দুই দফায় প্রতিকৃতিটি ভাঙা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রতিকৃতিটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে প্রথম দফায় প্রতিকৃতিতে ভাঙা হয়।  আর শনিবার সকালে দ্বিতীয় দফায় ফের প্রতিকৃতিটি ভাঙা হয়।

কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুজন ব্যক্তি এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে যায়।  একজন ফুল দিয়েছে ও আরেকজন মোবাইল ফোনে তা ভিডিও করছিল।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি দাবি করেন, প্রতিকৃতিটি ভাঙার সময় এতে বাধা দিয়েছে ইউএনও।  পোস্টে আরাফাত লেখেন, ‘কলারোয়ায় মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা।  বাহ, বাহ, ইউএনও বাহ! ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষছে? ইউএনও কীভাবে মুজিবের প্রতিকৃতি রেখে অফিস করতো? এ জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন- ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব।’

এ বিষয়ে ইউএনও মো. জহুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমি ছুটিতে আছি, কলারোয়ায় নেই। একজন ছাত্র প্রতিনিধি পরিচয়ে আমাকে ফোন দিলে আমি তাকে বলেছিলাম স্থাপনাটি ভেঙো না, আমরা ওখানে কলারোয়া উপজেলার ম্যাপ লাগিয়ে দেব। প্রতিকৃতি ভাঙার ব্যাপারে কোনো ধরণের বাধা দেওয়া হয়নি।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১