শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিএনপির শরিক হেভিওয়েট নেতারা কে কোন আসন চান?

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২৯ এ.এম

বিএনপির শরিক হেভিওয়েট নেতারা কে কোন আসন চান? ছবি: সংগৃহীত

দেশে নির্বাচনের হাওয়া বইছে জোরেশোরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবার ভোটের মাঠে থাকছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তাই নির্বাচনের মাঠে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীই এবার একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। তবে বসে নেই ছোট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বড় দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তারাও যে যার মতো আসন ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তাদের মধ্যে এসব আসন ভাগ হবে। এটা মাথায় রেখে ছোট দলের একঝাঁক বড় নেতা প্রচারেও নেমে পড়েছেন।

২০২৪ সালের নির্বাচনের আগে ২০ দলীয় জোট ভেঙে দিয়ে সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি। সে সময় তাদের সঙ্গী হয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দলগুলো। এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, আমার বাংলাদেশ-এবি পার্টি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সরব ছিল।

সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-৪), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইউম (কিশোরগঞ্জ-৫) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে আ স ম আব্দুর রব যদি নির্বাচনে অংশ না নিতে পারেন সেক্ষেত্রে তার স্ত্রী জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী হবেন।

 

এছাড়া ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫), জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া-২), দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান (মৌলভীবাজার-২), বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা রশীদ বিন ওয়াক্কাস (যশোর-৫), উবাইদুল্লাহ ফারুক (সিলেট-৫), খেলাফত মজলিসের আব্দুল বাছিত আজাদ (হবিগঞ্জ-২) এবং ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ-৪) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামপন্থিদের জোটে গেলে তাদের জন্য আর আসন ছাড়বে না বিএনপি।

এদের বাইরে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালী-৩), দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ-২), গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ঢাকা-৬), এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ফেনী-২), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ (ঢাকা-১৩), গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম প্রধান শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ (নড়াইল-২) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ড. ফরিদুজ্জামান ফরহাদ ২০১৮ সালের নির্বাচনে নৌকার হেভিওয়েট প্রার্থী মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে লড়েছিলেন। কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন না করলে (চট্টগ্রাম-১৪) আসনে তার ছেলে অধ্যাপক ওমর ফারুক সানি প্রার্থী হবেন।

নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ঢাকা-৮ আসনে নির্বাচন করব। এ এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি। এটা আমার নিজের এলাকা। এখন বিএনপি যদি এ আসনটি আমার জন্য ছেড়ে দেয়, তাহলে জেতার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়া ও নির্বাচনের পর সবাইকে নিয়ে সরকার গঠন করার যে প্রতিশ্রুতি বিএনপির রয়েছে, সেটা তারা পূরণ করবে বলে আমি মনে করি।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, তাকে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে নির্বাচনের বিষয়ে মৌখিক সমর্থন দিয়েছে বিএনপি। আশা করি চূড়ান্ত মনোনয়নও পাব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মোটামুটি সবার মধ্যে এই ধারণা কাজ করছে যে, বিএনপি ছাড় দিলে বিজয় প্রায় নিশ্চিত। সে কারণে যুগপৎ আন্দোলনের শরিকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিএনপির কাছ থেকে নিজেদের আসন আদায় করে নিতে। এক্ষেত্রে কার ভাগ্যের শিকে ছিঁড়বে, সেটা নির্ভর করছে বিএনপির হাইকমান্ডের ওপর। তবে ভোটের মাঠে ছোট দলের বড় নেতারা নেমেছেন কোমর বেঁধে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার