নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ০৩:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সোমবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে রাষ্ট্রপতির দ্রুত পদত্যাগের দাবি করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হতে থাকে ছাত্ররা। পরে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে স্লোগানে স্লোগানে বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পার্ক মোড়, চকবাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় দুই নম্বর ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, বেরোবির শিক্ষার্থী রহমত আলী, সুমন মিয়া ও আশিক মাহমুদ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, ‘‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বক্তব্য দিয়েছেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেননি।’ এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার রাষ্ট্রপতি পদের বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন।’’
তিনি আরও বলেন, ‘শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। শহীদ ভাইদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিস্ট ও খুনি হাসিনার সময়ে দেওয়া রাষ্ট্রপতির এমন বক্তব্য ছাত্র-জনতা প্রত্যাখ্যান করেছেন। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই। অন্যথায় আবু সাঈদের বিশ্ববিদ্যালয় থেকে তার পদত্যাগের কঠোর কর্মসূচি দিতে আমরা প্রস্তুত আছি।’
এসময় অন্যান্য বক্তারা বলেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে রাষ্ট্রপতি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন নাটক তৈরি করেছে। এতে তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই চুপ্পুর পদত্যাগসহ অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি তোলেন ছাত্ররা। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১