রবিবার ০২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুশিয়ারার ভাঙনে বদলে যাচ্ছে জকিগঞ্জের মানচিত্র!

নিজস্ব প্রতিবেদন ১৪ অক্টোবার ২০২৪ ০৬:০৫ এ.এম

কুশিয়ারার ভাঙনে বদলে যাচ্ছে জকিগঞ্জের মানচিত্র! ছবি: সংগৃহীত

কুশিয়ারা নদীর ভাঙনে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম, জনপদ, কৃষিজমি, সড়কসহ বিভিন্ন অবকাঠামো বিলীন হয়ে গেছে। শত মানুষ বাড়িঘর ও জমি হারিয়ে অন্যের আশ্রয়ে। অব্যাহত ভাঙনে এরই মধ্যে জকিগঞ্জের সীমানা পরিবর্তন হয়ে গেছে। এখানেই শেষ নয়, কুশিয়ারা নদী জকিগঞ্জের দিকে এমনভাবে ঢুকেছে যে, এই উপজেলার মানচিত্রই বদলে গিয়েছে। 

অব্যাহত ভাঙনে আগামী কয়েক বছরে জকিগঞ্জ বাংলাদেশের সীমানা থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 'এখুনি উচ্চ পর্যায়ে উদ্যোগ না নিলে একসময় পুরো জকিগঞ্জ ভারত সীমানার অন্তর্ভুক্ত হয়ে যাবে', বলে দাবি করেছে জকিগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। 

Sylet--20241012-WA0021

পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জকিগঞ্জের পরিস্থিতি আসলেই ভয়াবহ। তবে আমরা ভাঙন ঠোকানোর জন্য চেষ্টায় আছি। উচ্চমহলকে জানানো হয়েছে। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের সুরমা কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও বন্যা ঠেকাতে বেড়িবাঁধ নির্মাণে মাস দুয়েক আগেও ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়। এটির অনুমোদনের অপেক্ষায়। তবে জরুরি ভিত্তিতে বর্তমানে কুশিয়ারা নদীর ভাঙন রোধের জন্য ছয় কিলোমিটার এলাকায় ব্লক বসাতে হবে। এর জন্য ৩০০ কোটি টাকার প্রয়োজন। 

2

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ। ভারতের বরাক নদী থেকে উৎপন্ন কুশিয়ারা ও সুরমা। কুশিয়ারার ডান তীরে জকিগঞ্জ বাম তীরে ভারতের করিমগঞ্জ জেলা। জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে বরাক নদী দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ সোজা নেমে গেছে কুশিয়ারায়, অপর ভাগ 'ইউ টার্ন' নিয়ে সুরমা নাম ধারণ করেছে। বর্ষায় বরাক নদীর ৭০ ভাগ পানি জকিগঞ্জ হয়ে কুশিয়ারায় আর ৩০ ভাগ পানি সুরমায় প্রবাহিত হয়। 

সরেজমিনে দেখা যায়, জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশের বহু জমি ভারতের সীমানায় চলে গেছে। সেই জমি ভারতীয়রা ভোগ করছেন। এলাকাবাসী জানান, কুশিয়ারা ভাঙতে ভাঙতে করিমগঞ্জ থেকে জকিগঞ্জ সীমান্তের এক-দুই কিলোমিটার ভিতরে চলে এসেছে। 

কুশিয়ারা তীরবর্তী বাসিন্দরা বলেন, আমাদের ভূমি ভেঙে ভারতের ওপারে চর জেগে উঠছে। এই অবস্থা চলছে স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই। তখন করিমগঞ্জকে নদী ভাঙন থেকে রক্ষর জন্য সেদিকের তীরে শক্ত গ্রোয়েন নির্মাণ করা হয়। এতে নদীর প্রবল স্রোতের ধাক্কায় জকিগঞ্জ এলাকা নদীগর্ভে বিলীন হতে থাকে জকিগঞ্জের বিভিন্ন পয়েন্টে কুশিয়ারা নদীর তীর ধসে যাচ্ছে। নিঃশব্দে জকিগঞ্জের গ্রাম-জনপদ ক্ষয়ে যাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে যে, গত কয়েক দিন আগে এলাকাবাসী নদীভাঙন হতে বাঁচার জন্য নদী তীরে দাঁড়িয়ে শত শত মানুষ দোয়া-দরুদ পড়েন এবং আহাজারি করেন। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

2

সরেজমিনে দেখা যায়, ভারতের করিমগঞ্জ এলাকায় কুশিয়ারার তীরে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন জাতের কৃষিজাত পণ্যের চাষ হয়েছে সুপারি গাছের সারি। বিএসএফ নদী তীর জুড়ে চৌকি বসিয়েছে। 

সৌদি আরব প্রবাসী জকিগঞ্জের উজিরপুর গ্রামের আবু তাহের বলেন, 'একসময় আমাদের গ্রামটি কুশিয়ারার অপর তীরে করিমগঞ্জের পাশে ছিল সাঁতার দিয়ে ছেলেরা একসময় ঐ পাড়ে চলে যেত। এখন নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি চলে এসেছে।' 

তিনি বলেন, 'এরই মধ্যে শত লোকের বাড়ি নদীতে চলে গেছে। তারা এখন অন্যের দয়ার ওপর বাস করছেন।'

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডান তীরে ৪১ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন চলছে। এর মধ্যে ভক্তিপুরে ৫০০ মিটার, মানিপুর বাখরশালায় ৮০০ মিটার, সড়িশাকুভিতে ৭০০ মিটার, শেখ পাড়ায় ২৫০ মিটার, উজিরপুরে ৪০০ মিটার, লক্ষ্মী পাড়ায় ৫৫০ মিটার, সুনপুরে ৪০০ মিটার, সুপ্রাকান্দিতে ৪০০ মিটার, গাগলাজুরে ২০০ মিটার, লোহার মহলে ৩৫০ মিটারসহ ১০টি স্থানে প্রায় ৪ দশমিক ৬০ কি.মি।

1

জকিগঞ্জ উপজেলায় 'সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও উন্নয়ন (২য় পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে সুপ্রকান্দি, মানিকপুর, রারাই সেনাপতির চক, বড় চাউলিয়া ও রহিমপুর নামক স্থানে ১ দশমিক ৮০০ কি.মি. নদীর তীর সংরক্ষণ কাজের মধ্যে দুটি প্যাকেজের কাজ শেষ হয়েছে। অপরটি চলমান। এ ছাড়া 'বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন জরুরি সহায়তা' শীর্ষক প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলায় কুশিয়ার নদীর ডান তীরে ৪১ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুনর্বাসন কাজ ও অতি ভাঙনপ্রবণ এলাকায় নদীর তীর প্রতিরক্ষা কাজের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩