জেলা প্রতিবেদক ২৯ সেপ্টেম্বার ২০২৫ ১০:২৭ পি.এম
সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকের পলেস্তারা খসে পড়ে সুমন হোসেন (৩৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কলেজের শাহজালাল ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীর হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে।
বর্তমানে তিনি কাজলশাহ এলাকায় হাসপাতালের মসজিদ কোয়ার্টারে বসবাস করতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বিকেল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আউটসোর্সিং কর্মীরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর হাসপাতাল ও কলেজ প্রশাসনের বৈঠকে দাবি মেনে নেওয়ায় তারা সড়ক ছাড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউটসোর্সিং কর্মী সুমন হাসপাতালে রাত্রীকালীন দায়িত্ব শেষ করে বেলা দুইটার দিকে কলেজের শাহজালাল ছাত্রাবাসের সামনে যান। পরে তিনি ফোনে কথা বলতে বলতে পানির ট্যাংকের পাশে একটি দোকানের সামনে গেলে হঠাৎ করে ট্যাংকের পলেস্তারা খসে দোকানের ওপর পড়ে। এতে সুমন মাথায় গুরুতর আঘাত পান। পরে অচেতন অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুর রহমান বলেন, নিহত সুমন হাসপাতালের একজন আউটসোর্সিং কর্মী ছিলেন। তিনি রাত্রিকালীন ডিউটি শেষে দুপুরের দিকে কলেজের পানির ট্যাংকের নিচে অবস্থান করছিলেন। এসময় ট্যাংকের পলেস্তার ধসে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পানির ট্যাংকটি বেশ পুরোনো। কলেজ কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় হওয়ায় ঘটনার পর প্রশাসনের সঙ্গে আউটসোর্সিং কর্মীদের বৈঠকে তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়। পরে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর হাসপাতালের কর্মীরা সড়ক অবরোধ করেন। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে। নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি