নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৪ ০৪:০৯ পি.এম
ছবি: সংগৃহীত
কক্সবাজারে বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকা ও কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্যায় পৃথক অভিযানে এসব মাদক জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে রোববার (৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিফাত উল্লাহ বলেন, শনিবার রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার হক সুপার মার্কেটের মৌসুমি কসমেটিকস নামে একটি দোকানে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যান তারা। কসমেটিকসের আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন লোহাগাড়ার বাসিন্দা দোকানমালিক মোহাম্মদ জালাল উদ্দীন (৪৩)। সেখানে তার কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
অন্যদিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা যৌথ তল্লাশি চৌকিতে লবণবাহী একটি ট্রাক থেকে ৩৬ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার রাত ৯টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাককে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রাকের ড্যাশ বোর্ডের ভেতর থেকে ইয়াবা চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আরিফ (৩২) ও সহকারী কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া বাজারের মো. ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করে রামু থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
রামু থানার ওসি ইমন চৌধুরী বলেন, গ্রেপ্তার ট্রাক চালক ও হেলপারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১