সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাসে বিএনপি নেতার চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৪১ এ.এম

আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাসে বিএনপি নেতার চাঁদা আদায় ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নুর উদ্দিন।

সব ধরনের মামলা, মব ও রাজনৈতিক, সামাজিক সমস্যা থেকে বাঁচানোর শপথ করে সেই টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অভিযুক্ত নুর উদ্দিন কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের বাড়িতে গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে মাথায় কোরআন নিয়ে শপথ বাক্য পাঠ করছেন নুর উদ্দিন। এরপর রোজিনার হাত থেকে নগদ টাকা অন্য একজনের মাধ্যমে নেওয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কক্সবাজারে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রোজিনা আক্তার বলেন, রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন নুর উদ্দিন। কিন্তু এখানেই শেষ না। টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন নুর উদ্দিন।

তিনি আরও বলেন, প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গত ৫ আগস্টের পরপরই করা হলেও এতোদিন প্রকাশ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের কাছ থেকে আবারও টাকা দাবি করায় বৃহস্পতিবার রোজিনা আক্তারের পক্ষ থেকে ভিডিওটি ফাঁস করে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুর উদ্দিন বলেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ করার বিষয়ে প্রশ্ন করলে নুর উদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।

কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি। প্রথমে তাকে শোকজ করা হবে। যদি সে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, এমন একটি ঘটনা আমাদের নজরে এসেছে। তবে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। অভিযোগ দিলে আমাদের জন্য ব্যবস্থা নেওয়া সহজ হতো। তারপরও আমরা বিষয়টির খোঁজ খবর নিয়ে যাচ্ছি।

ঢাকার বার্তা/রাজা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১