নিজস্ব প্রতিবেদন ২৯ জানু ২০২৫ ০২:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয় নিয়ে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) যাত্রা শুরু করলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদক বিরোধী সংগঠন স্ট্যামফোর্ড মাদক বিরোধী সংগঠন বা স্ট্যামফোর্ড এন্টি ড্রাগ ফোরাম ( এসএডিফ) এর নব নির্বাচিত কমিটি -২০২৫
২০১৬ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এসএডিফ। সূচনা থেকে ঝাঁকে ঝাঁকে তরুণরা এসেছে এই সংগঠনে আর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি আমাদের সমাজকে মাদক মুক্ত করতে তরুণদের সচেতন করার চেষ্টা করে গেছেন। তারই ধারাবাহিকতায় এই বছর ও সংগঠনের দায়িত্বে এসেছে উদ্যমী তরুণ তরুণীরা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার থেকে অনুমোদিত হয়ে স্ট্যামফোর্ড মাদক বিরোধী সংগঠন এর সভাপতির দায়িত্ব পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রীতম দত্ত। সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন রিদওয়ান ইসলাম চৌধুরী। তিনি বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এছাড়াও সহ সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন ইইই বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান । অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন কোষাধ্যক্ষ রানা ,
সাংগঠনিক সম্পাদক ফারদিন নূর ,পাবলিক রিলেশন সেক্রেটারি অমিত মজুমদার, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি অভিজিৎ মিত্র, খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পৌশালি দাশ , এলামনাই সেক্রেটারি সাহাব, মেম্বারশিপ সেক্রেটারি মাহমুদুল হাসান, একাডেমিক এফেয়ার সেক্রেটারি রোকসানা খোন্দকার রিম।
এই উদ্যমী তরুণ তরুণীদের নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং সদিচ্ছা দ্বারা সকল প্রকার পরামর্শ দিয়ে চলেছেন সংগঠনের কনভেনর ইতি লায়লা কাজী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর , ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেটেশন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অধীনে কাজ করা এই সংগঠন এর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের মাদক এর ভয়াবহতা বুঝতে সহায়তা করে এবং মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে সুরক্ষিত রাখার অনুপ্রেরণা যোগায়।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা