শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রামেকে ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে শাস্তি

নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৪ ০২:৪৬ পি.এম

রামেকে ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে শাস্তি ছবি: সংগৃহীত

কঙ্কাল ব্যবসা, হলের সিট দখল, র‌্যাগিং, চাঁদাবাজি, অস্ত্র বহন, মাদক সেবন, মহিলা হোস্টেলে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের ঘটনায় ২০ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) কর্তৃপক্ষ। অন্যদিকে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ছয় শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার এবং অপর ছয় শিক্ষককে বদলির সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রামেক একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত সকলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। 

রামেক সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর মধ্যে এমবিবিএস ৬১তম ব্যাচের সজীব আকন্দকে তিরস্কার ও অভিভাবকের উপস্থিতিতে মুচলেকার এবং অপর ১৯ জনকে হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তাদের ছয় মাস থেকে ১২ মাস পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়।

তাদের মধ্যে ১২ মাসের শাস্তিপ্রাপ্তরা হলেন, এমবিবিএস ৬১তম ব্যাচের বখতিয়ার রহমান, আরাফাত জুলফিকার ডেভিড, নকিবুল ইসলাম শাকিল, ফারিয়া রেজোয়ানা নিধি, নাফিউ ইসলাম সেতু, ৬৩তম ব্যাচের শেখ সাকিব ও সোহম বিজয়।

আর ৬ মাসের শাস্তিপ্রাপ্তরা হলেন, ৬১তম ব্যাচের রাশিদ মোবারক, ৬২তম ব্যাচের হাসিবুল হাসান শান্ত, আশিকুর রহমান, তরিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, শোয়েব আকতার শোভন, জুহাইর আঞ্জুম অর্ণব, মাহফুজুর রহমান, ৬৩তম ব্যাচের কাজী হানিফ, পূর্ণেন্দু বিশ্বাস, ৩১তম বিডিএস ব্যাচের নূর এ জান্নাত কিন্তু এবং ৩৩তম বিডিএস ব্যাচের ফারদিন মুনতাসির।

জানা গেছে, এই শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ৬ শিক্ষককে অন্যত্র বদলির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। অপর ৬ শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়।

রামেক অধ্যক্ষ ডা. খন্দকার ফয়সল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কলেজের ৩৪ শিক্ষক ও ৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শিক্ষকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে ৮ জন অধ্যাপকের নেতৃত্বে কমিটি গঠিত হয়। একইভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করেন অপর ৮ শিক্ষক। কমিটি তদন্ত করে ২০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন ও সিদ্ধান্ত হয়।
 
অধ্যক্ষ বলেন, যারা অভিযোগ তুলেছে, তারা আমার শিক্ষার্থী। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারাও আমার শিক্ষার্থী। নির্মোহ তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। ঐ সুপারিশ একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে কয়েকজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। যারা উপস্থিত ও শাস্তিপ্রাপ্ত, তাদের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে। ৬ শিক্ষকের ক্ষেত্রেও তা’ই হবে। অপর ৬ শিক্ষক অন্যত্র বদলি হবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১