নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৪০ এ.এম
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের অধিকাংশই বিএনপি নেতাকর্মী। এসময় সাত থেকে আটটি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- শুক্কুর আলী (৫০), আসিফ (২৫), নুর ইসলাম (৫১), জান্নাত (২২) ও শাহাদাত (২৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের বিএনপি নেতা মাহফুজ,আনার গংদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতঃপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটির হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হামলায় আহত বিএনপি কর্মী শুক্কুর আলী বলেন, সন্ধ্যায় আমরা কয়েকজন নেতাকর্মী স্থানীয় বিএনপির পার্টি অফিসে বসা ছিলাম। এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াসের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বিএনপির পার্টি অফিসে হামলা করে। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তারা। হামলায় আহত আসিফ এবং নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা পলাতক। আমরা এলাকায় গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করব এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইতঃপূর্বে তারা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে আওয়ামী ইতঃপূর্বে নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। তিনি আরও বলেন, আজকেও তারা এরকম একটি নাটক সাজিয়েছে।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াস, নাজমুল ইসলাম ও তাদের সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের ৭ থেকে ৮টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান বলেন, হাসপাতালে শুক্কুর আলী নামে একজন আহত রোগী এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রেখেছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পেয়েছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ এপ্রিল চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়। এ সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন