শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের দলনেতাসহ গ্রেফতার ১৪

জেলা প্রতিবেদক ০১ অক্টোবার ২০২৫ ০৯:৪৩ পি.এম

সংগৃহীত সংগৃহীত

কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলে দলের নেতা দুলালসহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ও দেবিদ্বার থানার পুলিশের সমন্বয়ে দেবিদ্দার থানার ভিংলাবাড়ি এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে একটি হাইচ গাড়ির গতিপথ রোধ করে পুরো ডাকার চক্রটিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ডাকাত চক্রের দলনেতা দুলালের তথ্যের ভিত্তিতে নিহার বিশ্বাস নামে আরেক সদস্যের কাছ থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একজোড়া রুপার নুপুর, এবং নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বুধবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাশকেক ইউনিয়নের উরিরচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৪০)। এর নামে পূর্বের ২১টি মামলা আছে। কুমিল্লা দেবিদ্বার উপজেলার নোয়াবাড়িয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে দুলাল (৪৮)। তার নামে পূর্বের একাধিক মামলা আছে। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আলীপুর ইউনিয়নের আমানুল্লাহ মিয়ার ছেলে আবদুল কাদির মিয়া (৪৪)। এর নামে একাধিক মামলা আছে। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শামসুল হকের ছেলে আবুল হাসেম (৪০)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভগীরথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবদুল হক (৫০)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা মুরাদনগর উপজেলার খিলা ইউনিয়নের মৃত রহিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা দেবিদ্বার উপজেলার গোপালনগর ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে শামসুল হক (৪৫)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান (৩৫)। এর নামে পূর্বের ১৩টি মামলা আছে। কুমিল্লা দাউদকান্দি উপজেলার পদুয়ার বাজার ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে ইয়াছিন (৫০)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা চান্দিনা উপজেলার গাছতলা ইউনিয়নের মৃত মোবারক হোসেনের ছেলে সুমন (৩২)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা দেবিদ্বার উপজেলার গোপালনগর ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিন (৩০)। এর নামে একাধিক মামলা আছে।

কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে লিটন (৩২)। এর নামে একাধিক মামলা আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধানগর ইউনিয়নের মৃত আব্দুল খালেকের ছেলে নুর আলম (৫০)। এর নামে একাধিক মামলা আছে। কুমিল্লা দেবিদ্বার উপজেলার নোয়াবাড়িয়া ইউনিয়নের মৃত জাহের মিয়ার ছেলে ফরহাদ (২০)। এর নামে একাধিক মামলা আছে।

পুলিশ জানায়, গত ২৮ শে সেপ্টেম্বর কুমিল্লা লালমাই থানায় দুটো ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশ ডাকাত চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুমিল্লা বাঙ্গরা বাজার থানা এলাকায় ডাকাত চক্রটি ডাকাতের জন্য অবস্থান করছেন। পুলিশ ওই এলাকায় অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি দেবিদ্বার এলাকার দিকে ডাকাতি করার জন্য রওনা হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের সমন্বয়ে চেকপোস্টের মাধ্যমে ডাকাত চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ডাকাত চক্রের দলনেতা দুলালের বিরুদ্ধে পূর্বের ২৬ টি মামলা আছে। তাদের বিরুদ্ধে সকল আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১