নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৯:৪২ এ.এম
ছবি: সংগৃহীত
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুরের ৬০ শিশু-কিশোর।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ৬০ জন শিশু-কিশোরকে বাইসাইকেল ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, ৪০ দিন আগে আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী মসজিদের মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে। ওই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে।
টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ৬০ জনের হাতে শুক্রবার সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ ওই সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ওই পুরস্কার ও আলোচনাসভা অনুষ্ঠানে মসজিদের সেক্রেটারি ও জনতা ব্যাংকের বুড়িচং শাখার কর্মকর্তা আবু হেনা মো.আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আবু নছর মো. ফখরুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য মো. নজির আহম্মদ প্রমুখ।
আবু হেনা মো.আশ্রাফুজ্জামা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ৬০ শিশু-কিশোর। এর মধ্যে লটারি মাধ্যমে মো. অপু (প্রথম), মো. তামিম (দ্বিতীয়), মো. জাকারিয়া (তৃতীয়সহ) ৬ জন কিশোরকে বাইসাইকেল ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১