শনিবার ০১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মারা গেছেন ছেলে-পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক

নিজস্ব প্রতিবেদন ১১ নভেম্বার ২০২৪ ০৬:০৯ এ.এম

মারা গেছেন ছেলে-পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক ছবি: সংগৃহীত

ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল মারা গেছেন।

রোববার (১০ অক্টোবর ) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে অরবিন্দ মণ্ডলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন তার ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডল। তবে বাবার মৃত্যুর জন্য ভাই ও ভাবি ছাড়াও স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার মণ্ডল, একই গ্রামের কলেজশিক্ষক গণেশ চন্দ্র গাইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অরবিন্দুর মেয়ে অঞ্জনা মণ্ডল।

অরবিন্দ মণ্ডলের মেয়ে অঞ্জনা মণ্ডল বলেন, বাবা বাঁশতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ২০১০ সালে অবসরে যান। পরে শ্রবণশক্তি হারিয়ে যায়। অবসরের পর ভাই বিশ্বনাথ ও ভাবি কবিতা বাবাকে ভালো চোখে দেখত না। তাকে কারণে অকারণে নির্যাতন করত। গত বছর মা চপলা মণ্ডল মারা যাওয়ার পর থেকে নিজেই রান্না করে খেতেন বাবা। প্রতিবেশীরা বাবাকে খেতে দিতে চাইলেও ভাই-ভাবি গালাগালি করত। গত ২ নভেম্বর শনিবার সকালে বাবাকে বাড়ির উঠানে ফেলে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ভাই-ভাবি।

তিনি বলেন, এ নিয়ে গত এক বছরে আটবার বাবাকে মারধর করে তারা। এরপরও বাবাকে পুলিশ গত ৫ নভেম্বর থানায় নিয়ে অভিযোগ দিতে বললে তিনি রাজি হননি। ৫ নভেম্বর ভাবি চলে যাওয়ার পরদিন বিকেলে ইউপি সদস্য সন্তোষ মণ্ডল, কলেজশিক্ষক গণেশ চন্দ্র গাইন, তাপস সরকার, সুফল সরকারসহ একটি মহল সালিশি বৈঠকের মাধ্যমে ভাবিকে বাড়িতে তুলে দেন তারা।

অঞ্জনা মণ্ডল আরও বলেন, বাবার গচ্ছিত দেড় লাখ টাকা দুই দফায় হারিয়ে যায়। ভাবি কবিতা ওই টাকা চুরি করেছে বলে বাবা ধারণা করেন। ওই টাকা স্থানীয় ইউপি সদস্য সন্তাষ মণ্ডলের সুদে দিয়েছেন ভাবি। যে কারণে সন্তোষ মণ্ডল ও তার পরিবারের সদস্যরা আমার বাবাকে নির্যাতনে কোনো বাধা দেননি। যে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হতো সেই দড়ি বাবা অন্য জায়গায় লুকিয়ে রাখে। ২ নভেম্বর শনিবার সকালে মশারির নেট দিয়ে বেঁধে বাবাকে নির্যাতন করা হয়।

বাঁশতলা উত্তর পাড়ার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবিতা মণ্ডলের সঙ্গে ইউপি সদস্য সন্তোষ মণ্ডলের শুধু টাকা সুদ খাটানোর সম্পর্ক না। তাদের মধ্যে রয়েছে গভীর প্রেম। তবে গত সোমবার বাড়িতে পুলিশ আসলে ইউপি সদস্যের ছেলের মোটরসাইকেলে পালিয়ে যায় কবিতা। দুই ছেলে রাজ ও দ্বীপকে তারা সঙ্গে নিয়ে যায়। গ্রামে আত্মগোপন করে থাকে শিক্ষকের ছেলে বিশ্বনাথ। মঙ্গলবার ভোরে বাড়িতে এসে দুই বোন ও বাবার কাছে নিজের ও স্ত্রীর কৃতকর্মের জন্য ক্ষমা চায় বিশ্বনাথ। তবে এতকিছুর পরও ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করতে চাননি অরবিন্দু মন্ডল। তবে অরবিন্দু মণ্ডলের দুই ভাই ভারতে যাওয়ার পর তাদের সম্পত্তি দখলে নিতে ইউপি সদস্য সন্তোষ মণ্ডল কবিতাকে কৌশলে নিজের আয়ত্তে রেখেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল শারীরিকভাবে অসুস্থ ছিলেন আগে থেকেই। মৃত্যুর বিষয়টি শুনেছি। ওনাকে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলাম কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩