রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

বিশ্বের যেসব দেশে নেই রেল যোগাযোগ ব্যবস্থা

ফিচার ডেস্ক ২০ সেপ্টেম্বার ২০২৪ ১২:৪৪ পি.এম

বিশ্বের যেসব দেশে নেই রেল যোগাযোগ ব্যবস্থা ছবি: সংগৃহীত

আজকের বিশ্বেও এমন কিছু দেশ আছে যেখানে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা নেই। এর মূল কারণ হলো সেসব দেশের রেলপথ নির্মাণ সহজ হয়নি বিভিন্ন কারণে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি দেশ সম্পর্কে-

আইসল্যান্ড

আইসল্যান্ড তার শ্বাসরুদ্ধকর সুন্দর অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ, হিমবাহ ওগিজারের জন্য বিখ্যাত। তবে সে দেশেও কিন্তু রেলওয়ে নেটওয়ার্ক নেই। ফলে তারা সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। মূলত ওই দেশের ক্ষুদ্র জনসংখ্যা ও আগ্নেয়গিরি এমনকি ভূখণ্ড রেলপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অনুপোযোগী।

ভুটান

পূর্ব হিমালয়ে অবস্থিত, ভুটানের রুক্ষ ভূখণ্ড রেলপথ নির্মাণের জন্য মোটেও উপযোগী নয়। উঁচু পাহাড়ি পথ, খাড়া উপত্যকা ও সীমিত সমতল ভূমির কারণে এখানে রেলওয়ে ব্যবস্থা গড়ে তোলা সহজ নয়। আর এ কারণেই ভুটান সড়ক পরিবহনের উপর নির্ভরশীল।

সাইপ্রাস

সাইপ্রাস দ্বীপটি তার রাজনৈতিক বিভাজনের কারণে একটি অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। সে দেশে ১৮৫১-১৯০৫ সাল পর্যন্ত একটি রেলওয়ে নেটওয়ার্ক ছিল, তবে অর্থনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়।

এরপরে সাইপ্রাস মাইন কর্পোরেশন দ্বারা রেললাইন সম্প্রসারণ শুরু হয়, যা আবার ১৯৭৪ সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানকার নাগরিকরা সড়ক পরিবহনের উপর নির্ভরশীল।

মালদ্বীপ

ভারত মহাসাগরে প্রবালপ্রাচীরের একটি শৃঙ্খল নিয়ে গঠিত একটি দেশ হলো মালদ্বীপ। যেখানে নেই কোনো রেল ব্যবস্থা। যেহেতু এর স্থলভাগ বেশ ছোট ও চারদিকে বিপুল জলরাশি, তাই সেই রেলওয়ের ব্যবস্থা করার সুযোগ কম। সেখানকার জনগণ সামুদ্রিক বিমান ও নৌকায় চড়েই নিয়মিত চলাফেরা করেন।

পাপুয়া নিউ গিনি

দূরবর্তী দ্বীপ ও ঘন জঙ্গলের কারণে পাপুয়া নিউ গিনির বৈচিত্র্যময় ভূ-সংস্থান রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণের উপযোগী নয়। এমনকি সেখানকার সড়ক অবকাঠামোও সীমিত। এ দেশের জনগণ আকাশ ও সমুদ্রপথে নির্ভরশীল।

মোনাকো

মোনাকো একটি ক্ষুদ্র রাজ্য। ফ্রেঞ্চ রিভেরার উপর অবস্থিত। দেশটি ছোট হওয়ায় এর নগরীকৃত ল্যান্ডস্কেপ রেলওয়ে নির্মাণ উপযোগী নয়। মোনাকোর বাসিন্দারা মূলত সড়ক পরিবহনের উপর নির্ভর করে।

অ্যান্দোরা

জনসংখ্যার দিক থেকে এটি ১১ তম ক্ষুদ্রতম জাতি ও ভূমি আয়তনের দিক থেকে ১৬ তম। তবুও সেখানে রেলের অবকাঠামোর গড়ে ওঠেনি।

সেখানে একটি ফরাসি রেলওয়ে সংযোগ আছে, তবে তার সীমানার মধ্যে মাত্র ১.২ মাইল। এর নিকটতম রেলওয়ে স্টেশনটি ফ্রান্সের সঙ্গে আন্দোরা-লা-ভেলার বাস সার্ভিসের মাধ্যমে সংযোগ করে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন