রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চালকের ওপর একদল যুবকের হামলা

নিজস্ব প্রতিবেদন ২২ মার্চ ২০২৫ ১১:০৯ এ.এম

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চালকের ওপর একদল যুবকের হামলা ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৩৭নং এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে।

আহত ট্রেন চালকের নাম এএলএম মো. রফিকুল ইসলাম। তিনি সহকারী ট্রেন চালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। সময় সঙ্গে ছিলেন ট্রেন চালক শরিফুল ইসলাম। 

জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে থামলে ইঞ্জিন পরিবর্তন করার সময় একজন যাত্রী বিনা টিকিটে ইঞ্জিন বগিতে এসে বসলে চালক অন্য বগিতে যাওয়ার জন্য বলেন। পরে ইঞ্জিন পরিবর্তন করে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসার সময় বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে স্টপেজ দিলে চার পাঁচ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে চালকের আসনে এসে হামলা চালায়।

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের পরিচালক রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভৈরব থেকে একজন যাত্রী ইঞ্জিন বগিতে এসে বসলে তাকে সরে যাওয়ার কথা বললে তিনি সরে অন্য বগিতে বসে। পরে বাজিতপুর সরারচর স্টেশনে ট্রেনটি দাঁড়ালে চার-পাঁচজন ছেলে এসে চালকের ওপর হামলা চালায়। এসময় কয়েকজন কিল ঘুষি ও বেল্ট দিয়ে চালকের ওপর আঘাত করে। আমরা তাৎক্ষণিক রেলওয়ে ওসিকে জানাই এবং ট্রেন বন্ধ করি। পরে ওসি সাহেবের কথায় ট্রেন নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হই।

বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, এমন ন্যাক্কারজনক ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানাই। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বলেন, ট্রেন চালকের ওপর হামলার ঘটনার খবর পেয়েই আমি সাথে সাথে বাজিতপুর সরারচর স্টেশনে চলে আসি। বর্তমানে সেখানেই আছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১