নিজস্ব প্রতিবেদন ০৯ ডিসেম্বার ২০২৪ ০১:১৪ এ.এম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ-বাল্লা রেললাইনের পুরোটাই এখন দখলদারদের কবলে। জায়গা দখলসহ অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে চলছে মূল্যমান যন্ত্রপাতি ও আসবাবপত্রসহ রেল সম্পত্তি দখলের এ মহোৎসব। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হরিলুট হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে আশার কথা দেশের সকল রেললাইনের ভূমি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এ রেললাইনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর।
ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ-বাল্লা রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট-মাধবপুরের ২০টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এ রেল লাইনকে কেন্দ্র করে দুই উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু ২০০৩ সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতিসহ সাতটি স্টেশন ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত ৩০ হাজার একর ভূমি। এরই মধ্যে লাইনের স্লিপারসহ মূল্যবান মালামাল চলে গেছে চোরাকারবারীদের ঘরে। অথচ এসব বন্ধে কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি।
তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত ৫ ডিসেম্বর দেশের সকল রেললাইনের ভূমি ১০ দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, হবিগঞ্জ-বাল্লা রেললাইন ২০-২২ বছর ধরে বন্ধ আছে। ওই লাইনে রেলের অনেক সম্পদ আছে। ১৯২৮ সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটার রেল লাইন স্থাপিত হয়।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১