নিজস্ব প্রতিবেদন ১৬ নভেম্বার ২০২৪ ০২:৫৪ পি.এম
ছবি: সংগৃহীত
বিয়ের ৬ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অননা মদক। খুশির বন্যা বইছে অননা মদকের পরিবারে। তবে সন্তানদের লালন পালন নিয়ে দুশচিন্তায় পরিবারটি।
গত ২০ অক্টোবর বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে ৪টি কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ অননা মদক। অননা মদক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের চা দোকানদার রতন মদকের স্ত্রী।
সরেজমিনে দেখা গেছে, চা, মিষ্টির দোকানদার রতন মদকের স্ত্রী অননা মদক ৪টি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন। দরিদ্র পরিবারে ৪টি সন্তান একসঙ্গে জন্ম নেওয়ার কারণে খুশি হলেও সন্তানদের লালন পালনের চিন্তায় পরিবারটি। একটি দোলনা কিনেছেন। তবে সেখানে ৩টি সন্তান রাখলেও একটি সন্তানকে কোলে রাখতে হয়েছে। ৪টি সন্তানকে খাওয়ানো হয় কেনা দুধ, যা একেটির দাম প্রায় দেড় হাজার টাকা।
বগুড়ায় ২৮ দিন থাকার পরে ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে বাসায় আসেন রতন মদক। ৪ সন্তান জন্মের খবর শুনে তাদের দেখতে ছুটে আসছে প্রতিবেশীসহ অন্য এলাকার লোকজন।
স্থানীয় সুশীল রায়, রফিকুল ইসলামসহ কয়েকজন জানান, রতন মদক চা বিক্রি করে অনেক কষ্টে সংসার চালায়। একসঙ্গে ৪ সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে। রতন মদককে উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তারা।
রতন মদকের বাবা মহেন মদক বলেন, সৃষ্টিকর্তা ভালো বোঝেন। তিনি ৪ সন্তান দিয়েছেন, এখানে কিছু বলার নেই। তিনি দিয়েছেন আমাদের লালন পালন করতে হবে। ৪ সন্তানকে সামলাতে একটু কঠিন হবে। তবে উপজেলা প্রশাসন বা সমাজের বিত্তবানরা যদি পাশে দাঁড়াত তাহলে হয়তো অনেক উপকার হতো।
রতন মদকের মা সিপরা মদক ও শাশুড়ি অনিতা ঘোষ জানান, সন্তানদের জন্মের পর থেকে তাদের যত্ন নিতে সহযোগিতা করেন তারা। ৪ সন্তান যখন একসঙ্গে ক্ষুধার কারণে কান্নাকাটি করে তখন তাদের সামলানোর জন্য লাগে ৪ জন লোক
রতন মদক বলেন, চায়ের দোকান করেই সংসার চালাই। স্ত্রী সন্তানের যত্ন ও সিজারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ধার দেনা করে খরচ করে সর্বস্বান্ত হয়ে পড়েছি। তাই উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ জানান, রতন মদকের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১