শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বৃদ্ধ নিবাসে বাবা, ঈদেও খোঁজ নেন না ছেলে

নিজস্ব প্রতিবেদন ৩০ মার্চ ২০২৫ ১১:০৫ এ.এম

বৃদ্ধ নিবাসে বাবা, ঈদেও খোঁজ নেন না ছেলে ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে মুসলিম উম্মাহ আনন্দে উচ্ছ্বাসিত হলেও তার ছিটেফোঁটা নেই বৃদ্ধ নিবাসে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনের শেষ দিনের অপেক্ষায় রয়েছেন বাবারা। তাই জীবনের শেষ মুহূর্তে একটাই ইচ্ছে সন্তানদের সঙ্গে নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। কিন্তু বৃদ্ধ বয়সে পরিবারের বোঝা হওয়ায় বাবাদের বাড়িতে নেন না তাদের আদরের সন্তানরা। এ যেন সব থেকেও কিছুই নেই তাদের। তারপরও সন্তানদের প্রতি বিন্দুমাত্র অভিযোগ নেই বাবাদের

সরেজমিনে এমন দৃশ্য দেখা গিয়েছে ভোলা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঠালি নিজাম হাসিনা ফাউন্ডেশন পরিচালিত বৃদ্ধ নিবাসে।

জানা গেছে, ২০১০ সালে যাত্রা শুরু হওয়া বৃদ্ধ নিবাসটিতে বর্তমানে ২২ জন বৃদ্ধ বাবা রয়েছেন। যাদের অনেকের সন্তান, পরিবার-পরিজন, ভিটেমাটি সবই রয়েছে। তারা সকলেই ভোলা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। একটা সময় তাদের উপার্জনের টাকায় সন্তানদের লালন পালন করলেও বৃদ্ধ বয়সে ঠাঁই হয়নি নিজের উপার্জিত অর্থে বানানো ঘরে। শেষ বয়সে পরিবারগুলো এসব বাবাদের বোঝা মনে করার কারণে তারা নিজেরাই স্বেচ্ছায় ঠাঁই নিয়েছেন বৃদ্ধ নিবাসে। যাদের খাওয়া-দাওয়া, পোশাক, ওষুধসহ সকল ব্যয় বহন করে নিজাম হাসিনা ফাউন্ডেশন। 

কথা হয় ১ যুগ ধরে বৃদ্ধ নিবাসে থাকা ৮০ বছর বয়সী আব্দুর রহমানের সঙ্গে। অশ্রুসিক্ত চোখে তিনি ঢাকা পোস্টকে বলেন, রিকশা চালিয়ে উপার্জন করে ছেলেদের খাইয়ে বড় করেছি। বিয়ে করিয়েছি। আস্তে-আস্তে আমার শরীরের শক্তি কমতে শুরু করে। রোজগার করার শক্তি হারিয়ে ফেলার কারণে সন্তানদের চোখে অচল হয়ে গিয়েছি। যার কারণে সংসারে মূল্যহীন হয়ে পড়ি।

ভাঙাস্বরে ৮৫ বছর বয়সী মো. সামসুল হক বলেন, একটি মাত্র ছেলে আমার। ঠিকমতো খেতে দেয় না। একবেলা ভাত খেতে দিলে অন্য বেলায় দেয় না। যার কারণে নিজের ইচ্ছায় বৃদ্ধ নিবাসে এসেছি। ছেলে একটু খোঁজ নিতেও আসে না। 

কমবেশি একই চিত্র অন্যান্য বাবাদেরও। সন্তানরা খোঁজ নেন না তাদের। ছেলেরা তাদের স্ত্রী সন্তান নিয়ে আরাম আয়েশে দিন কাটান। ঈদ উপলক্ষ্যে বাড়িতে নেওয়া তো দূরের থাক, দেখতেও আসেন না বাবাদের।

আক্ষেপ করে ৭৫ বছর বয়সী আব্দুল মালেক বলেন, আমার ৬ ছেলে। তারা ঢাকাতে কাজ করে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে ছেলেরা আমার খোঁজ নেয় না। আমি অসহায় হয়ে বৃদ্ধ নিবাসে ঠাঁই নিয়েছি।

বৃদ্ধ নিবাস থেকে খাবার, পোশাক ও চিকিৎসা দেওয়া হয় বলে জানান আব্দুল মন্নান। তিনি বলেন, ছেলে ঢাকাতে সিএনজি চালিত অটোরিকশা চালায়। বাড়ি থেকেও নেই, যাব কোথায়? ঈদে বাড়ি যাব না, বৃদ্ধ নিবাসে আমার মতো যারা আছেন সকলের সঙ্গে এখানেই ঈদ করব। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছেলে বাড়িতেই আসে না। আমাকে বাড়িতে নেবে কীভাবে।

কাজি ফারুক ও দুলাল বলেন, সামনে ঈদ আসছে। পরিবারে সাথে ঈদ উদযাপন করতে মনে চায়। কিন্তু ছেলেরা এসে বৃদ্ধ নিবাস থেকে বাড়িতে নেয় না। মনে চায় ছেলেদের সঙ্গে ঈদ করতে।

নিজাম হাসিনা ফাউন্ডেশনের বৃদ্ধ নিবাসের ম্যানেজার সালেহ উদ্দিন সেলিম বলেন, ২০১০ সালে বৃদ্ধ নিবাসের যাত্রা শুরু হয়। এরপর ২০১২ সালে ১৩৮ জন বৃদ্ধ এখানে এসেছিলেন। বর্তমানে ২২ জন বৃদ্ধ রয়েছেন। প্রতি ঈদে তাদের নতুন পোশাক দেওয়া হয়। এবারও দেওয়া হবে। তারা বৃদ্ধ নিবাসেই ঈদ করেন।

তিনি আরও বলেন, তাদের সকল ধরনের খরচ বহন করে নিজাম হাসিনা ফাউন্ডেশন। এখানকার সকল বৃদ্ধ পরিবারে অবহেলিত। তাদের বাড়িতে বোঝা মনে করা হয়।

এদিকে ছেলেরা ভুল বুঝতে পেরে বাবাদের বৃদ্ধ নিবাস থেকে বাড়িতে ফিরিয়ে নেবেন বলে আশায় বুক বেঁধে আছেন বৃদ্ধ নিবাসের বাবারা। তারা জীবনের শেষ সময়টুকু পরিবারের সঙ্গে সুখে- দুঃখে কাটাতে চান। 

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১