নিজস্ব প্রতিবেদন ০৭ এপ্রিল ২০২৫ ০৩:২৩ এ.এম
ছবি: সংগৃহীত
মামলার ভয় দেখিয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের কাছ থেকে নগদ টাকা ও এয়ার কন্ডিশন (এসি) নেওয়ার কল রেকর্ড ফাসের ঘটনায় প্রত্যাহার করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. শফিউদ্দিন খানকে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিনকে তদন্ত করে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখানোর পর গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনকে এসি কিনে দেয়ার আড়াই মিনিটের একটি কলরেকর্ড ফাস হয় শনিবার (৫ এপ্রিল)। ওসি এবং ইউপি সদস্য মো. জাকির হোসেনের মুঠোফোনে কথপোকথনের ওই অডিও রেকর্ডটি মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শুধু ওই ইউনিয়ন পরিষদ সদস্য নয়, আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অসংখ্য নিরিহ মানুষকে বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোটা অংকের টাকা দিলেও ভয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউ। টাকা না দিলে দেয়া হতো মিথ্যা মামলা। এক বার নয় দফায় দফায় টাকা নিতেন রয়েছে এমন অভিযোগও।
আড়াই মিনিটের ওই কল রেকর্ড থেকে জানা যায়, কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন কাশিয়ানী সদর ইউনিয়নের বরাশুর এলাকার ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে শার্প অথবা এনার্জি প্যাক ব্র্যান্ডের ২ টনের একটি এসি কিনে দেওয়ার কথা বলেন। গোপালগঞ্জে না পাওয়া গেলে ঢাকা থেকে কিনে এনে দিতে বলেন ওসি।
এলজি-বাটার ফ্লাই কোম্পানির গোপালগঞ্জ শোরুমের মেমো থেকে জানা যায়, গত ২৩ মার্চ জাকির নিজ নামে ৪০ হাজার টাকা জমা দিয়ে কিস্তির মাধ্যমে এলজি ব্র্যান্ডের একটি এসি কেনেন।
ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘কাশিয়ানী থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে অসংখ্যবার শফিউদ্দিন খান আমাকে তার এক এসআই আমিনুল ইসলামসহ বিভিন্ন মানুষ দিয়ে এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মামলার হুমকি দিতেন। এসআই আমিনুল ইসলাম আমাকে বলেন, সামনে বিপদ আছে আপনার। আমি বলি, আমার অপরাধ কী? আমার নামে তো কোনো মামলা নেই, কোনো অভিযোগও নেই। তিনি বলেন, আ’লীগ করেছেন, তাদের সাথে মেলামেশা করেছেন এটাই সমস্যা। পরে এসআই আমিনুল আমাকে ওসির সঙ্গে দেখা করতে বলেন। সাথে কিছু টাকাও দিয়ে আসতে বলেন, যাতে আমার কোনো সমস্যা না হয়, কোনো মামলায় জড়ানো না হয়।’
তিনি আরও বলেন, এসআই আমিনুলের মাধ্যমে ৫০ হাজার টাকা ওসিকে দিয়েছি। এরপর মাঝে মধ্যেই ওসি আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন—“খুব সমস্যার ভেতরে আছি, কিছু টাকা লাগবে।” এভাবে আমার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেন। আমার ছোট ছোট ৪টি বাচ্চা রয়েছে, তার জন্য জেলা খাটার ভয়ে ওসিকে টাকা দিয়েছি। এতেই খান্ত হয়নি ওসি, মাঝে মাঝে তাকে বড় মাছও কিনে দিতে হয়েছে।
ইউপি সদস্য বলেন, গত ১৬ মার্চ আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়ার তায়েবা হোটেলে দেখা করতে বলেন। সেখানে গেলে তিনি ২ টনের একটা এসি কিনে দিতে বলেন। আমার আর্থিক সমস্যার কথা জানালে ওসি বলেন, “আমি আপনাকে কত সাহায্য করি, আপনার নামে অনেকে অনেক কথা বলেছে; সেগুলো সেভ করে রেখেছি। যা হোক চেষ্টা করে কিনে দেন।” ভয়ে আমি এসি কিনে দেওয়ার কথা স্বীকার করি।’
জাকির বলেন, ‘আমাকে ২২ মার্চের ভেতরে এসি দেওয়ার জন্য বলেন। আমার সামর্থ্য না থাকলেও ভয়ে দিতে রাজি হই। ২৩ মার্চ ওসিকে কিস্তির মাধ্যমে একটি এসি কিনে দিই। শুধু আমি নই, কাশিয়ানীর বিভিন্ন লোকের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে ৬০ লাখের বেশি টাকা নিয়েছেন তিনি। ভয়ে কেউ মুখ খোলেন না। এভাবে ভয় দেখালে বাড়িঘর বিক্রি করে ওসিকে টাকা দিতে হবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঠোফোনে জানান, রোববার দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. শফি উদ্দিন খানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিনকে তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
তথ্য সুত্র: ইত্তেফাক পত্রিকা।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ