রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০৪:১৯ পি.এম

বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাঙচুর-লুটপাটের অভিযোগ ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ‘আনন্দ সিনেপ্লেক্সে’ হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে। মামলা করায় বাদিকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তার অনুগতরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন হলের স্বত্বাধিকারী আনিসুর রহমান।

 

তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে মশিউর রহমান বাবলুর চাঁচকৈড় বাজারস্থ একটি গুদামঘর ভাড়া নেন তিনি। সে সময় জামানত বাবদ ৪ লাখ টাকা দিয়ে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি করেন। পরে মোটা অংকের টাকা খরচ করে গুদামঘরটি সিনেমা প্রদর্শনের উপযোগী করে গড়ে তোলেন। সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শন করা হচ্ছিল। সরকার পতনে পট পরিবতর্নের পর চুক্তি ভঙ্গ করে দলীয় দাপট দেখিয়ে ৮ আগস্ট সন্ধ্যায় মশিউর রহমান বাবলুর অনুগত ৫০ থেকে ৬০ জন ‘আনন্দ সিনেপ্লেক্সে’ হামলা করে। দুই ঘণ্টার তাণ্ডবে ব্যপক ভাংচুর চালানো হয়। এ সময় হামলাকারীরা হলের আসবাব, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টটরসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। 

তিনি আরও বলেন, ঘটনার দিন পুলিশ-সেনাবাহিনীর কাছে দফায় দফায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। তাই তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় মশিউর রহমান বাবলুকে আসামি করা হয়েছে। এ কারণে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বাবলুর লোকজন। সিনেমা হলে কর্মরতদের দিচ্ছেন প্রাণনাশের হুমকিও।

তবে এসব অভিযোগ অস্বীকার করে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু বলেন, সিনেমা হলে অনৈতিক কার্যক্রম চলায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ভাংচুর করেছে। এতে তিনি বা তার লোকজন জড়িত নন। তাছাড়া তিনি চুক্তিও ভঙ্গ করেননি। আনিসুর রহমান-ই নানান অজুহাতে সময়মতো ভাড়া পরিশোধ না করে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, সিনেমা হলে হামলা-ভাংচুর লুটপাটের ঘটনায় সাধারণ সাধারণ ডায়েরি করেছেন আনিসুর রহমান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১