নিজস্ব প্রতিবেদন ৩১ অক্টোবার ২০২৪ ০১:১৩ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের এফএমসিজি এবং লবণ শিল্পের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব কামরুল হাসান, সম্প্রতি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। এর পূর্বে তিনি বিজনেস ডিরেক্টর হিসেবে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করেছেন ।
তার বর্ণাঢ্য ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ২২ বছর তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডে অসাধারণ অবদান রেখেছেন, যেখানে তিনি পোর্টফোলিওকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বহুমুখীকরণেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। লবণ শিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত, বিশেষ করে ভ্যাকুয়াম-ইভাপোরেটেড লবণ প্রতিষ্ঠায়। তার প্রবৃদ্ধি-কেন্দ্রিক কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
ক্যারিয়ারের শুরুতে কামরুল হাসান বাংলাদেশের সফট ড্রিঙ্কস বাজারে ভার্জিন ড্রিঙ্কস স্লিম ক্যান চালু করেন, যা কোমল পানীয় শিল্পের জন্য একটি বিপ্লবী সূচনা ছিল। এছাড়াও, তিনি বাংলাদেশের প্রথম ১০০% বিশুদ্ধ ভ্যাকুয়াম-ইভাপোরেটেড লবণ হিসেবে এসিআই পিওর সল্ট বাজারে নিয়ে আসেন, যা ভোক্তাদের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করে।
স্যাভলন অ্যান্টিসেপ্টিক, ওয়ান্ডার ডিশওয়াশিং, স্মার্ট ওয়াশিং পাউডার, শাইনেক্স ফ্লোর ক্লিনার, সেপটেক্স বার সাবান, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, টুইঙ্কল বেবি ডায়াপার, এসিআই সুগার, কোলগেট, স্পার্কল লাইটস এবং ডুলাক্স পেইন্টস-এর মতো ব্র্যান্ড প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা বিভিন্ন ক্যাটেগরিতে তার দক্ষতাকে প্রমাণ করে।
কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং নেতৃত্বের ক্ষেত্রে তার গভীর দক্ষতা রয়েছে, যা তিনি ভারতের আইআইএম কলকাতা এবং যুক্তরাজ্যের কমন পারপাস-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্জিত প্রশিক্ষণের মাধ্যমে আরও সমৃদ্ধ করেছেন।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী