নিজস্ব প্রতিবেদন ১৩ নভেম্বার ২০২৪ ১০:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলী (৪২) মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।
নিহতের স্বজনরা জামায়, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। আমাদের ভাইদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মঙ্গলবার রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সব আত্মীয়দের খবর দেই। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরেক ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
নিহতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল, যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করতো। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেলেন। এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে।
এ ব্যাপারে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় কালবেলাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন। জীবনের প্রথম দেখলাম ভাইয়ের মৃত্যুর খবরে আরেক ভাইও মারা গেলেন। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক।’
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১