নিজস্ব প্রতিবেদন ২৮ মার্চ ২০২৫ ০৩:৩০ পি.এম
ছবি: সংগৃহীত
স্ত্রী ও তিন বছরের একমাত্র সন্তান আহনাফ ইব্রাহীমকে সঙ্গে নিয়ে বগুড়ায় এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন নিজ জেলা কুষ্টিয়ায়। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেহরি খেয়ে বগুড়া থেকে রওনা দেন। কিন্তু নিজ শহর কুষ্টিয়ার প্রবেশমুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাদের সেই উদ্দেশ্য বিষাদে পরিণত হয়।
আব্দুল কাদের প্রাণে বেঁচে গেলেও অনন্তকালের ছুটিতে পরপারে পাড়ি জমিয়েছেন তার স্ত্রী ইতি খাতুন ও একমাত্র সন্তান আহনাফ ইব্রাহীম। নিজ চোখেই কুষ্টিয়া বাইপাস সড়কে বালুবোঝায় ট্রাকের চাপায় মর্মান্তিক মৃত্যু দেখলেন আব্দুল কাদের।
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী ইতি খাতুন ও একমাত্র ছেলে সন্তান আহনাফ ইব্রাহীম। গুরুতর আহত হন আব্দুল কাদের নিজেও। আব্দুর কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতাল বেডে চিকিৎসাধীন থাকলেও স্ত্রী ও তার একমাত্র সন্তানের ঠাঁই হয় হাসপাতাল মর্গে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর বাইপাস সড়কের ত্রিমোহনী গোলচত্বরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে শুক্রবার ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফকে (৩) সঙ্গে নিয়ে। সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশ মুখে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মায়ের কোলে থাকা আড়াই বছরের ছোট্ট শিশু আহনাফ ইব্রাহীম, মা ইতি খাতুন ও বাবা আব্দুর কাদের সড়কে ছিটকে পড়েন।
এ সময় একই দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহীম। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদের কুষ্টিয়ার আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন কালবেলাকে জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তিনি শিশু ইব্রাহীমের বাবা। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এদিকে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১