শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

স্টামফোর্ডে জুলাই যোদ্ধাদের নিয়ে গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের ইফতার

নিজস্ব প্রতিবেদন ২১ মার্চ ২০২৫ ০৫:৫৯ পি.এম

স্টামফোর্ডে জুলাই যোদ্ধাদের নিয়ে গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের ইফতার ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও স্টামফোর্ডের প্রয়াত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রানিং শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজনের শুরুতেই কুরআন তেলাওয়াত করা হয়। এরপর কথা বলেন স্টামফোর্ডের জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তুলে ধরেন তারা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো অর্ডিনেটর ও এসিস্ট্যান্ট প্রফেসর ফেরদৌস আলম সিদ্দিকী।জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার রাশেদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী রায়হান খান আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিলো অনবদ্য ভূমিকা। একইসাথে গণমাধ্যম কর্মীরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিল আপসহীন। এসবের সমন্বয়েই সফল হয়েছে জুলাই আন্দোলন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন তারা।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নূর হাসান, ইফাজ খান, সাইফুল আলম রাহাত, লাবিব আহনাব, নুসরাত জাহান এবং গণমাধ্যমে কর্মরত মেহেরা রহমান সিমরান, সিয়াম হাসান, মারুফ হাসান, সাদী মোহাম্মাদ সাদ। ইফতার আয়োজনে গণমাধ্যমে কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও স্টামফোর্ডের প্রয়াত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা