শক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কক্সবাজারের চকরিয়া, সমুদ্র দেখে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদন ২৪ নভেম্বার ২০২৪ ০৫:২৮ এ.এম

কক্সবাজারের চকরিয়া, সমুদ্র দেখে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র দেখতে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বেড়ানো শেষে গতকাল শনিবার রাতে তিন বন্ধু বাসে আর দুই বন্ধু মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি। উচ্ছ্বাস আর আনন্দে ঘেরা কয়েকটি দিনের স্মৃতি তাঁদের মনে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। দুই বন্ধু মোহাম্মদ সোহেল ও মোহম্মদ রিফাতের মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারের চকিয়ায় একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।  

গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সোহেল (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে, আর মোহম্মদ রিফাত (২২) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁদের স্বজনেরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সোহেল ও রিফাতের মোটরসাইকেল কক্সবাজার থেকে রওনা হয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া রাস্তার মাথায় এলে কক্সবাজারমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ব্যবসায়ী মো. সেলিম ওয়াহিদ বলেন, তিন দিন আগে সোহেল, রিফাতসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ভ্রমণে যান। বেড়ানো শেষে তারা গতকাল রাতে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনজন বাসে রওনা দিলেও সোহেল ও রিফাত আসছিলেন মোটরসাইকেলে। কিন্তু বাড়ি ফিরতে পারলেন না তাঁরা। সড়ক দুর্ঘটনায় এভাবে তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না।  

চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দিবাগত রাত দুইটার দিকে নিহত দুজনের আত্মীয়স্বজন গিয়ে মরদেহ শনাক্ত করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩