সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন, বাঁচানো গেল না ফায়ার ফাইটার শামীমকে

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৩৮ এ.এম

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন, বাঁচানো গেল না ফায়ার ফাইটার শামীমকে ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার ফাইটার শামীম আহমেদসহ তাঁর সহকর্মীরা। হঠাৎ রাসায়নিকভর্তি ড্রাম বোমার মতো বিস্ফোরিত হলে শামীমসহ অন্তত পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের নেওয়া হয় ঢাকার একাধিক হাসপাতালে। তাদের মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মী শামীম আহমেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় দগ্ধ আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় শামীম আহমেদের অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন ফায়ার ফাইটার নুরুল হুদার শরীরও শতভাগ পুড়েছে। তিনিও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ ছাড়া টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের পুড়েছে ৪২ ভাগ। ঝুঁকিমুক্ত নন তিনিও।

একই অগ্নিকাণ্ডে আহত রাসায়নিক গুদামের কর্মচারী আল আমিন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শরীরের ৯৫ ভাগ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থাও সংকটাপন্ন।

ফায়ার ফাইটার শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পিজাহাটিতে। তাঁর মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

ফায়ার সার্ভিস জানায়, ১৯৬৬ সাল থেকে এ পর্যন্ত আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪৯ কর্মী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ১০ বছরেই মারা গেছেন ২৪ জন। আহত হয়েছেন ৩৮৬ জন। ২০২২ সালে সর্বাধিক ১৩ জন মারা যান। 

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল বলেন, ফেমাস কেমিক্যাল লিমিটেডের পরিবেশের কোনো ছাড়পত্র ছিল না। টঙ্গীতে যেসব কেমিক্যাল গুদামে ছাড়পত্র নেই, সেগুলো চিহ্নিত করে অভিযান চালানো হবে।

মহাখালীতে পেট্রোল পাম্পে দগ্ধ ৭
রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন– স্বপন মোল্লা, মো. কবির, রুবেল, খাইরুল, মাসুদুর রহমান, আলমগীর হোসেন ও মো. সজীব।

চন্দনাইশে বিস্ফোরণের ঘটনায় আরও ২ মৃত্যু
চন্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী সর্বিরচর এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুজন শ্রমিক মারা গেছেন। তারা হলেন মো. হারেছ হারুন (২৯) ও মোহাম্মদ ছালেহ (৩৩)। এর আগে সোমবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গুদামের মালিক মাহবুবুল আলম। গত শনিবার রাতে একই হাসপাতালে মারা যান দগ্ধ দুই শ্রমিক মো. ইদ্রিস ও মো. ইউসুফ। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১