নিজস্ব প্রতিবেদন ২৯ অক্টোবার ২০২৪ ০৫:০৭ এ.এম
ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। লটারির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আর ডিসেম্বরে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ অক্টোবর) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় আবেদন গ্রহণের এ সময় ঠিক করা হয়। আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এরপর ডিসেম্বর মাসে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এ পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে শূন্য আসনের তথ্য চেয়েছে মাউশি। নির্ধারিত পদ্ধতিতে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে এসব তথ্য দিতে হবে। কোনো শ্রেণি শাখার জন্য কোনোভাবেই শিক্ষার্থীর চাহিদাসংখ্যা ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানপ্রধানেরা প্রতিষ্ঠান–সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন।প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তি কার্যক্রম চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে লটারির মাধ্যমে কেবল প্রথম শ্রেণিতে ভর্তি চলত। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে লটারির মাধ্যমে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোর সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে ভর্তির জন্য একই প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।
কোটায় ভর্তির ক্ষেত্রে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এতদিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল।
তবে এবার বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। না পাওয়া গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করা হবে।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা