নিজস্ব প্রতিবেদন ০৬ সেপ্টেম্বার ২০২৫ ০৪:১০ পি.এম
ছবি: সংগৃহীত
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর আমার পরিবারকে ঘরে থাকতে দেয়নি। স্ত্রী-সন্তানকে শান্তিতে বসবাস করতে দেয়নি। সেই সময়ে কোর্টে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগও পাইনি। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর মতো আমাকেও পালিয়ে বেড়াতে হয়েছে। জুলুম-নির্যাতন আর শতাধিক মামলা মাথায় নিয়েই দলের জন্য কাজ করে গেছি।”
এভাবেই অতীতের দুঃসহ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এডভোকেট মোঃ মেহেদী হাসান।
তিনি বলেন, 'আমার ভাই মোঃ মোশারফ হোসেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। জুলাই গণঅভ্যুত্থানের সময় স্থানীয় আওয়ামী লীগের মাফিয়ারা তাকে ব্যবহার করে ট্রাক চালকদের দিয়ে ছাত্রদের ওপর হামলা চালাতে চেয়েছিল। কিন্তু আমার ভাই তা প্রত্যাখ্যান করেন। এরপর আমার ভাইকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে আওয়ামী সন্ত্রাসীরা। সে সময় আমার ভাইকে আমার শশুড় বাড়ি লুকিয়ে রেখেছিলাম। এক পর্যায়ে বাড়ির সব পুরুষদের সরে যেতে হয়, পালিয়ে থাকতে হয়। বাড়িতে পুরুষ শূন্য হয়ে গেলে আওয়ামী সসন্ত্রাসীদের লোকজন বাড়িতে এসে এসে মহিলাদের হত্যার হুমকি দিয়ে যেতো। গালিগালাজ করে যেতো।
মেহেদী হাসান আরও জানান, তার আরেক ভাই এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ শরিফ ইসলাম বিএনপি বিট কাভার করতেন। আওয়ামী লীগ আমলে তাকে রাস্তা-ঘাটে অবরুদ্ধ করে হেনস্তা করা হতো। “দোষ ছিল শুধু বিএনপি করা।”
জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের রাজপথে থাকার ছবি দেখিয়ে মেহেদী হাসান বলেন, 'এই যে আমরাও তো ছিলাম। আমি আমার ভায়েরা বুক পেতে ছাত্রদের সাথে মিছিলে গিয়েছি স্লোগান দিয়েছি। আমরা জুলাই বিক্রি করতে চাইনা। দেশের জন্য করেছি, মাঠে ঘাটে বলে বেড়ানোর জন্য না। বিএনপি পরিবার থেকে আসা ছেলে আমরা। আমরা কখনো বুলেট, সৈরাচারদের কারোর চোখ রাঙ্গানি দেখে সরে আসার ছেলে না।'
এই বিএনপি নেতা বলেন, “আমরা সোনার চামুচ মুখে নিয়ে জন্মেছি। আমাদের রাস্তায় চাঁদাবাজী করার ইচ্ছা কিংবা এই ধরনের কাজ আমাদের পরিবারের সাথে যায় না। আমরা পড়াশোনা করেছি। ভালো পরিবার থেকে এসেছি। গাড়ি কেনার সামর্থ্য আমাদের অনেক আগেই ছিলো। কিন্তু আওয়ামী লীগের সময়ে আমাদের ঠিকমতো ঘরে থাকতে দেওয়া হয়নি। সামাজিক কাজ করতে গেলেও বাধা দেওয়া হতো। একটা কম্বল বিতরণ পর্যন্ত করতে দিতো না। আওয়ামী লীগের রাজনীতি সাথে যুক্ত না হওয়াতে আমাকে পলাতক থাকতে হয়েছে অনেক সময়। আমরা কোনো সামাজিক কাজ কর্ম করলে আওয়ামী লীগের লোকজন বিনা দাওয়াতে হাজির হতেন। তারপরও অসহায় মানুষের পাশে থেকেছি। বিএনপির হয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছি।”
তিনি অভিযোগ করে বলেন, 'আজ আমাদের পরিবারকে আওয়ামী লীগার বানানোর চেষ্টা করা হচ্ছে। এর মূল কারণ আমি বলি আজকে, অল্প কিছুদিন আগে আমাকে ৪১০ কোটি টাকা মূল্যের কিছু সমপত্তি নিতে প্রস্তাব দিয়েছিল সৈরাচার আওয়ামী লীগের লোকজন। সর্ত ছিলো, তাদের লোকজনকে হেমায়েতপুরে ফিরিয়ে আনতে হবে, দলে পুনর্বাসন করতে হবে। আমাদের পরিবারের কাউকে তাদের বিরুদ্ধে এই মুহুর্তে প্রতিবাদ না করতে। আমি তাকে সরাসরি বলেছি, আপনারা খুনি। সাভারে অসহায় মানুষকে গুলি করে হত্যা করেছেন। আমি একজন আইনজীবী, আমার বাবা যা দিয়ে গেছেন এবং আমরা ব্যাবসা বানিজ্য করে যা ইনকাম করি তাতেই আমাদের চলে যাবে। আমরা মরলেও আপনাদের কালো ছায়া হেমায়েতপুরে পড়তে দিবো না। সেই সময় সৈরাচার আওয়ামী লীগ নেতা বলেছিলো, সব বিষয় দেখার আছে। 'তোমার দলের বড় বড় নেতারা আমার সাথে এখনো যোগাযোগ করে সাভারে রাজনীতি করে। '
মেহেদী হাসান বলেন, “কষ্ট কোথায় জানেন? আজ আমাদেরই আওয়ামী লীগ বলে অভিযুক্ত করা হচ্ছে। অথচ আমাদের কারণে হেমায়েতপুরে আওয়ামী লীগের লোকজন আবার সক্রিয় হতে পারছে না। যারা আওয়ামী লীগ সরকারের সময় আরামে ছিলো, তাদের সাথে ব্যবসা করেছে, তারাই এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
মেহেদী হাসান বলেন, 'আমাদের পরিবারের প্রতিটি ঘরে গিয়ে খোঁজ নিন কেউ কি শান্তিতে ঘুমাতে পেরেছে আওয়ামী আমলে? আওয়ামী সন্ত্রাসীরা আমাদের জীবনে দুঃসহ পরিস্থিতি তৈরি করেছিলো এবং এখনো করতে চাচ্ছে। আজও তারা আমাদের ক্ষতি করার হুমকি দেয়।'
সাক্ষাৎকার শেষে বিএনপি নেতা মেহেদী হাসান বলেন, আমি সবাইকে আহ্বান জানাই, সব বিদ্বেষ ভুলে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এক কাফেলায় যাত্রা শুরু করি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।'
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা