নিজস্ব প্রতিবেদন ১১ অক্টোবার ২০২৪ ০৭:২৩ এ.এম
ছবি: সংগৃহীত
নাটোরের নলডাঙ্গার হালতিবিলে নৌকা নিয়ে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে আবু রায়হান (৩২) ও আব্দুল মোমিন (৩৪) নামে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেন্টু নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের বিশা ও খোলাবাড়িয়া এলাকায় নৌকা নিয়ে চারজন শামুক তুলতে যায়। এ সময় নৌকার উপর বজ্রপাত হলে আবু রায়হান ঘটনাস্থলেই মারা যায়। অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আব্দুল মোমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মোমিন খোলাবারিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং আবু রায়হান পাশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
এছাড়া গুরুতর আহত সেন্টু, মকবুল হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সেন্টুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত সেন্টু একই এলাকার কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেন রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে হালতিবিলে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১